Site icon Hindustan News Point

ভিয়েতনাম নৌকাডুবির বিভীষিকা, দেশে ফিরে বর্ণনা ভারতীয় পর্যটকদের

Vietnam Boat Tragedy

[ছবি:এক্স]

ভিয়েতনামের ফু কক (Phu Quoc) দ্বীপের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনার অভিঘাত এখনও কাটেনি। (Vietnam Boat Tragedy) দুর্ঘটনার সাক্ষী হয়ে দেশে ফেরা ভারতীয় পর্যটকদের বর্ণনায় উঠে এসেছে মৃত্যুর বিভীষিকা। উদ্ধার অভিযানের মরিয়া চেষ্টা এবং শেষ পর্যন্ত অসহায়তার ছবি। শনিবারের এই মর্মান্তিক ঘটনার পর আটকে পড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা-সহ বিভিন্ন রাজ্যের পর্যটকদের একটি অংশ রবিবার রাতে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (RGIA) পৌঁছন। তাঁদের স্বজনেরা দীর্ঘ প্রতীক্ষার পর বিমানবন্দরে এসে প্রিয়জনদের বরণ করে নেন।

বিজয়ওয়াড়ার বাসিন্দা মহিপাল সাংঘভি জানান, ৮ জুলাই প্রায় ৮০ জনের একটি দলের সঙ্গে তিনি ভিয়েতনাম সফরে গিয়েছিলেন। (Vietnam Boat Tragedy) ১১ জুলাই তাঁদের দল ফু কক দ্বীপে পৌঁছয়। সেই সময় দলের কয়েকজন জলক্রীড়ায় অংশ নিলেও তিনি দ্বীপেই ছিলেন। কিছুক্ষণ পর খবর আসে, একটি পর্যটকবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। উদ্ধারকারীরা যাত্রীদের সমুদ্র থেকে তুলে তীরে নিয়ে এলে তাঁরা CPR দিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পরে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

(Vietnam Boat Tragedy) হায়দরাবাদের বাসিন্দা গণেশ জানান, পুরো ট্যুর গ্রুপে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার বহু পর্যটক ছিলেন, যার মধ্যে শুধু হায়দরাবাদ থেকেই ছিলেন প্রায় ২০ থেকে ৩০ জন। দুর্ঘটনার পর অন্ধ্রপ্রদেশ সরকারের সহযোগিতা তাঁদের অনেকটাই সাহস জুগিয়েছে বলেও তিনি জানান।

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীর বাসিন্দা শ্রীনিবাস জানান, তিনি ২৪ জনের অন্য একটি দলে ছিলেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তাঁদের নৌকা আসার অপেক্ষায় থাকতেই সামনে থাকা নৌকাটি প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি বলেন, সমুদ্রের স্রোত এতটাই তীব্র ছিল যে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছিল। তাঁর দাবি, একই বিমানে অন্ধ্রপ্রদেশের তিন এবং তেলেঙ্গানার আটজন পর্যটক দেশে ফিরেছেন।

আরও এক পর্যটক রামেশ্বর প্রধান জানান, মোট ১০৫ জনের ট্যুর গ্রুপটি ফু কক থেকে কাছের একটি দ্বীপে যাওয়ার জন্য তিনটি নৌকায় ভাগ হয়েছিল। (Vietnam Boat Tragedy) প্রথম নৌকাটি প্রায় এক কিলোমিটার যাওয়ার পর উত্তাল সমুদ্রে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওই নৌকায় ৩৪ জন যাত্রী ছিলেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা জলে তলিয়ে যান। এখনও দু’জন গুরুতর আহত অবস্থায় ফুকুয়কের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

রামেশ্বর আরও জানান, (Vietnam Boat Tragedy) দুর্ঘটনার পরপরই ভিয়েতনামের নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ভারতীয় দূতাবাসও তাৎক্ষণিকভাবে সব ধরনের সহায়তা করে। রবিবার রাতে ১৭ জন পর্যটক হায়দরাবাদে ফিরেছেন। তবে এখনও ভিয়েতনামে আটকে থাকা পর্যটকদের দেশে ফেরাতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।

মধ্যরাতে ব্যাঙ্ককের নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২৭


Exit mobile version