Site icon Hindustan News Point

Vijay Leads Tamil Nadu Election 2026: রাজনীতির মঞ্চে বিজয়ের লিড, তিরুপতিতে প্রার্থনায় চর্চিত বান্ধবী ত্রিশা কৃষ্ণান

Vijay Leads Tamil Nadu Election 2026

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই রাজনীতি ও বিনোদন জগতের মেলবন্ধনে তৈরি হল চর্চার নতুন কেন্দ্র। ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন অভিনেতা-রাজনীতিক বিজয় অর্থাৎ থালাপথি বিজয়। তাঁর দল একাধিক আসনে ভালো ফল করায় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। ঠিক এই সময়ই ভাইরাল হল ত্রিশা কৃষ্ণানের একটি ভিডিয়ো, যা ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত। (Vijay Leads Tamil Nadu Election 2026)

সূত্রের খবর, ভোটগণনার দিন সকালে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে এ পুজো দিতে দেখা যায় তৃষাকে। সাদা শাড়ি বা ঐতিহ্যবাহী পোশাকে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং নিয়ম মেনে বিশেষ পূজার্চনা করেন। উপস্থিত ভক্তদের ভিড়ের মধ্যেই শান্তভাবে পুজো সারেন তিনি। সেই সময়ের ভিডিয়ো ও ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের একাংশের দাবি, বিজয়ের নির্বাচনী সাফল্যের জন্যই এই পুজো দিয়েছেন তৃষা। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আগেই নানা জল্পনা ছিল, সেই প্রেক্ষিতে এই ঘটনাকে অনেকেই নতুন করে ব্যাখ্যা করছেন। যদিও ব্যক্তিগত সম্পর্ক বা এই পুজোর উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তৃষা বা বিজয় ফলে জল্পনা আরও বাড়ছে। (Vijay Leads Tamil Nadu Election 2026)

অন্যদিকে রাজনৈতিক দিক থেকে দেখলে, এই নির্বাচন বিজয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে নতুন হলেও তাঁর জনপ্রিয়তা যে ভোটে প্রভাব ফেলছে, তা প্রথম দফার ট্রেন্ডেই স্পষ্ট। বিভিন্ন কেন্দ্রে তাঁর দলের প্রার্থীরা লিডে থাকায় সমর্থক শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। (Vijay Leads Tamil Nadu Election 2026)

Vijay Thalapathy Astrologer: আগেই বলেছিলেন বিজয় মুখ্যমন্ত্রী, চিনে নিন ভবিষ্যদ্বাণী মেলানো এই জ্যোতিষীকে

এদিন তিরুপতি মন্দির চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। ভোটগণনার দিন হওয়ায় ভক্তদের পাশাপাশি পর্যটকদের উপস্থিতিও ছিল বেশি। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী। এক পুলিশ আধিকারিক জানান, “বিশেষ ভিড়ের কথা মাথায় রেখে মন্দিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি নজরদারি ও অতিরিক্ত বাহিনী মোতায়েন ছিল, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।”

সব মিলিয়ে, একদিকে ভোটের লড়াইয়ে এগিয়ে থাকা বিজয়, অন্যদিকে তৃষার মন্দিরে পুজো এই দুই ঘটনাই মিলিয়ে তামিলনাড়ুর নির্বাচনের দিনটি আরও চর্চিত হয়ে উঠেছে। রাজনীতি, তারকা-প্রভাব ও ব্যক্তিগত জল্পনা এই সবকিছু মিলে এই মুহূর্তে নজরের কেন্দ্রে এই দুই পরিচিত মুখ।


Exit mobile version