Site icon Hindustan News Point

Vijay Car Number In GOAT movie: গাড়িতে লেখা ‘CM 2026’, ২০২৪ সালেই মুখ্যমন্ত্রিত্বের ইঙ্গিত দিয়েছিলেন বিজয়?

Vijay Car Number In GOAT movie

তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের ২০২৪ সালের ব্লকবাস্টার ছবি ‘দ্য গ্রেটেস্ট অফ অল টাইম’ (জিওএটি)-এএ একটি দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবিতে বিজয় একটি গাড়ি চালাচ্ছেন, যার নম্বর প্লেটে লেখা ‘টিএন ০৭ সিএম ২০২৬’। টিএন মানে তামিলনাড়ু, সিএম মানে চিফ মিনিস্টার এই নম্বর দেখে অনেকেই তখন থেকেই অনুমান করেছিলেন যে এটি বিজয়ের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত। (Vijay Car Number In GOAT movie)

সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) অসাধারণ সাফল্য পেয়েছে। দলটি ২৩৪ আসনের মধ্যে সর্বাধিক ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হয়ে উঠেছে। বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হয়েছেন তিরুচিরাপল্লি (পূর্ব) এবং পেরাম্বুর। সূত্র অনুসারে, তিনি তিরুচি পূর্ব আসন থেকে ইস্তফা দিয়ে পেরাম্বুর আসনটি রাখতে পারেন। (Vijay Car Number In GOAT movie)

ছবির পরিচালক ভেঙ্কট প্রভু এবং বিজয়ের সহ-অভিনেতা প্রেমগি আমরেনও আগে থেকেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। প্রেমগি বলেছিলেন, “২০২৬ সালে আমি তাঁকে ভোট দেব। আমি গ্যারান্টি দিচ্ছি, বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন।” এখন সেই কথাই সত্যি হয়েছে। টিভিকের এই জয়কে অনেকে ‘ব্লকবাস্টার ডেবিউ’ বলে অভিহিত করছেন। দলটি ডিএমকে-র দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়েছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে টিভিকে গঠন করেন বিজয়। সেই বছরের সেপ্টেম্বরে ‘জিওএটি’ মুক্তি পায়। সেই সময় থেকেই রাজনৈতিক প্রবেশের জল্পনা শুরু হয়। এখন নির্বাচনের ফলাফলের পর সিনেমার সেই দৃশ্য ফের আলোচনায় এসেছে। অনেকে বলছেন, এটি ছিল পরিচালকের ‘পিক ডিটেলিং’। (Vijay Car Number In GOAT movie)

টিভিকে এখন সরকার গঠনের জন্য জোটের সম্ভাবনা খতিয়ে দেখছে। কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং ভিসিকে-র মতো দলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে। তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বিজয় এক নতুন ইতিহাস গড়তে চলেছেন।

Vijay Thalapathy Astrologer: আগেই বলেছিলেন বিজয় মুখ্যমন্ত্রী, চিনে নিন ভবিষ্যদ্বাণী মেলানো এই জ্যোতিষীকে


Exit mobile version