Site icon Hindustan News Point

Warning to Pakistan: ‘ভারতের বিরুদ্ধে হামলা চালালে ইতিহাস হয়ে যাবে পাকিস্তান’, কড়া বার্তা ভারতের

Warning to Pakistan

সেনাপ্রধানেরভারতের বিরুদ্ধে পাকিস্তান যদি সন্ত্রাসবাদী হামলার ঘটনা নতুন নয়। জঙ্গিদের আঁতুঘর পাকিস্তান বরাবরই নিত্য নতুন কায়দায় ভারতের ওপর আঘাত হানার চেষ্টা করে। পাল্টা আঘাতে নিজেরাও যখন হয়। তবুও শিক্ষা হয়না। এবার সেই পাকিস্তানকেই করা হুঁশিয়ারি দিলেন দেশের সেনা প্রধান। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা বন্ধ না করলে, তার ফল ভয়ঙ্কর হতে পারে বলে জানালেন তিনি।

সম্প্রতি দিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভবিষ্যতে “ভূগোলের অংশ” হয়ে থাকতে চায়, নাকি “ইতিহাসের অংশ” হয়ে যেতে চায়। সেনাপ্রধানের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। (Warning to Pakistan)

জেনারেল দ্বিবেদী তাঁর বক্তব্যে বলেন, বহু বছর ধরেই পাকিস্তান সীমান্ত পেরিয়ে ভারতে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ, হামলা এবং সাধারণ মানুষের উপর আক্রমণের পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে বলে ভারতের অভিযোগ। তিনি জানান, ভারত বারবার শান্তির বার্তা দিলেও পাকিস্তান সেই পথ থেকে সরে এসে জঙ্গিদের ব্যবহার করছে। আর সেই কারণেই ভারতকে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হতে হচ্ছে।

এই প্রসঙ্গে তিনি গত বছরের পাহেলগাঁও জঙ্গি হামলার কথাও উল্লেখ করেন। সেই হামলার পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে বড়সড় অভিযান চালায়। সেনাপ্রধান বলেন, এই অভিযানের মাধ্যমে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে দেশের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না। তিনি দাবি করেন, অপারেশন সিঁদুর অত্যন্ত দ্রুত, নির্ভুল এবং পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল। মাত্র ২২ মিনিটের সেই অভিযানে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিতে বড় আঘাত হানা হয়। (Warning to Pakistan)

Allegations Against Councellor: পদে পদে দুর্নীতি, জলকষ্ট, বারুইপুর পৌরসভায় BJP-র বিক্ষোভ

জেনারেল দ্বিবেদী আরও বলেন, বর্তমানে ভারতীয় সেনাবাহিনী যে কোনও ধরনের হুমকির মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। তিনি জানান, ভারত এখন শুধু প্রতিরোধ করতে নয়, প্রয়োজনে পাল্টা জবাব দিতেও প্রস্তুত। তাই পাকিস্তানকে ভবিষ্যতের যে কোনও পদক্ষেপ নিতে গেলে দশবার ভাবতে হবে।

কাশ্মীর পরিস্থিতি নিয়েও আশাবাদী বলে মন্তব্য করেন সেনাপ্রধান। তাঁর দাবি, উপত্যকায় সন্ত্রাসবাদ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয় যুবকদের জঙ্গি দলে যোগ দেওয়ার প্রবণতা কমেছে এবং পর্যটনও ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। তিনি বলেন, “কাশ্মীর এখন সন্ত্রাস থেকে পর্যটনের পথে এগোচ্ছে।”

সেনাপ্রধানের এই বক্তব্যে স্পষ্ট, পাকিস্তান যদি ভবিষ্যতেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে ভারত আরও কঠোর ও বড় পদক্ষেপ নিতে পিছপা হবে না। (Warning to Pakistan)


Exit mobile version