Site icon Hindustan News Point

What is ESMA: গ্যাস সংকটে ভারত, ESMA জারি কেন্দ্রের, এর অর্থ কী? রইল বিস্তারিত

What is ESMA Person with gas cylinders background

মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারতে রান্নার গ্যাস (LPG) ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্র সরকার ESMA প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে (What is ESMA?)। কিন্তু এই ESMA আসলে কী? কেনই বা এমন পরিস্থিতিতে এই আইন সামনে আসে?

What is ESMA?

ESMA বা Essential Services Maintenance Act হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন, যার মূল উদ্দেশ্য হল এমন সব পরিষেবা চালু রাখা যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত জরুরি। এই আইন প্রথম ১৯৬৮ সালে সংসদে পাশ হয়, যাতে প্রয়োজনীয় পরিষেবাগুলোর সরবরাহ বন্ধ হয়ে গেলে মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত না হয় সেটা নিশ্চিত করে এই আইন।

সরকার যখন মনে করে যে কোনও জরুরি পরিষেবা বন্ধ হয়ে গেলে জনজীবনে বড় সমস্যা তৈরি হতে পারে, তখন সেই পরিষেবাকে সচল রাখতে ESMA প্রয়োগ করা হয়।

জ্বালানি সংকটে নাজেহাল বাংলাদেশ, প্রতিবেশিকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে ভারত

কোন কোন পরিষেবা ESMA-এর আওতায় পড়ে?

এই আইনের আওতায় সাধারণত এমন পরিষেবাগুলি পড়ে যেগুলি বন্ধ হলে জনজীবনে তীব্র প্রভাব পড়ে। যেমন—

সরকার প্রয়োজনে আরও কিছু পরিষেবাকে ‘Essential Service’ হিসেবে ঘোষণা করতে পারে।

গ্যাসের আকালে আপনিও আতঙ্কিত? প্রয়োজনে কীভাবে বুক করবেন সিলিন্ডার? দেখে নিন

ESMA জারি হলে কী হয়?

ESMA জারি হলে সংশ্লিষ্ট পরিষেবার কর্মীরা ধর্মঘট বা কাজ বন্ধ করতে পারেন না। সরকার বিশেষ আদেশ জারি করে সেই পরিষেবায় কাজ বন্ধ বা ধর্মঘটকে বেআইনি ঘোষণা করতে পারে। এই আইন ভঙ্গ করলে কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। অনেক ক্ষেত্রে জরিমানা বা জেলও হতে পারে।

LPG সঙ্কটের সঙ্গে ESMA-র সম্পর্ক

বর্তমান জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে সরকার ESMA ব্যবহার করে গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে রিফাইনারিগুলিকে LPG উৎপাদন বাড়াতে এবং গৃহস্থালির রান্নার গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের মতে, এতে সাধারণ মানুষের রান্নার গ্যাসের ঘাটতি এড়ানো সম্ভব হবে।

গৃহস্থের মাথায় হাত, ২১ নয়, আরও দেরিতে করতে হবে গ্যাস বুকিং

কেন এত গুরুত্বপূর্ণ এই আইন?

ESMA মূলত জরুরি পরিস্থিতিতে সরকারের হাতে থাকা একটি শক্তিশালী আইনি হাতিয়ার। ধর্মঘট বা কাজ বন্ধের কারণে যদি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে, তখন এই আইন প্রয়োগ করে পরিষেবা সচল রাখা হয়।


Exit mobile version