Site icon Hindustan News Point

Wife missing: পকোড়া কেনার ফাঁকে পগারপার স্ত্রী, উত্তর প্রদেশে এবার ‘লাপাতা লেডিস’

wife missing

স্ত্রীকে বাসে রেখে স্বামী গিয়েছিলেন পকোড়া কিনতে। ফিরে এসে দেখেন স্ত্রী উধাও! ফোন করলে ফোনও বলছে বন্ধ। একেবারে যেন জলজ্যান্ত মানুষটা হাওয়ায় উবে গেল। এদিকে স্বামী সৌরভের কপালে চিন্তার ভাঁজ। হাজার খুঁজে স্ত্রী, রিমঝিমকে পাওয়া না গেলে শেষমেষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায়। পুলিশ তদন্ত শুরু করেছে। (Wife missing)

জানা গিয়েছে, আমরোহা জেলার বাসিন্দা প্রীতম সিং এবং রামপুর জেলার বাসিন্দা রিমঝিম। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়।

হোলি উপলক্ষে রিমঝিম প্রায় এক সপ্তাহ আগে বাপের বাড়ি গিয়েছিল। ৯ মার্চ তাঁকে আনতে যায় প্রীতম। তাঁরা সাফাইনি থেকে বিলারি বাসে ভ্রমণ করছিলেন। পরে বিলারি স্ট্যান্ড থেকে মোরাদাবাদ যাওয়ার জন্য উঠেছিলেন একটি অন্য বাসে।

বাসটি দুপুর দুটোর দিকে বিলারি স্ট্যান্ডে থামে। ঠিক সেই সময় রিমঝিম তাঁর স্বামীকে বলে, খিদে পেয়েছে। কাছের ক্যান্টিন থেকে জলের সঙ্গে পকোড়া কিনে আনতে বলেন।

অগত্যা স্ত্রীর কথামতো খাওয়ার কিনে প্রীতম বাসে ফিরে আসেন। বাসে ফিরেই প্রীতমের চক্ষু চড়ক গাছ! কোথায় স্ত্রী! সিট যে পুরো ফাঁকা। সারা বাস জুড়ে পরে যায় খোঁজ খোঁজ রব। রিমঝিম আর ফোনে ফোন করারও চেষ্টা করেন প্রীতম। তবে ফোনটি তখন বন্ধ থাকে।(Wife missing)

বাসস্ট্যান্ড এবং আশপাশের এলাকাতেও চলে খোঁজাখুঁজি পর্ব। অবশেষে স্ত্রীর কোন খোঁজ না পেয়ে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তিনি। স্ত্রী হারিয়ে গেলেও তাঁর চিন্তা অন্যদিকে।

প্রীতম সন্দেহ প্রকাশ করেছেন যে, তাঁর স্ত্রী নিজের বাপের বাড়ি এলাকার ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে চলে গিয়েছেন। ঘটনাটি বিস্তারিতভাবে খতিয়ে দেখছে পুলিশ।(Wife missing)


Exit mobile version