Site icon Hindustan News Point

‘ভার্জিন, ৬ ফুট লম্বা, মাসে ২ লাখ বেতন!’— পাত্রের জন্য তরুণীর ১১ শর্ত, তোলপাড় নেটদুনিয়া

Viral Marriage Conditions

ভবিষ্যতের জীবনসঙ্গী কেমন হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এক তরুণী। (Viral Marriage Conditions) এক্স (প্রাক্তন টুইটার)-এ করা তাঁর একটি পোস্ট এখন ভাইরাল। সেখানে তিনি জানিয়েছেন, তিনি শুধুমাত্র এমন একজন পুরুষকেই বিয়ে করবেন, যিনি একই সঙ্গে ভার্জিন, মাসে অন্তত ২ লক্ষ টাকা উপার্জন করেন, ৬ ফুট লম্বা, রান্না জানেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, কোনও মহিলা বন্ধু নেই, বাইরে যাওয়ার আগে অনুমতি নেন এবং ২৪ ঘণ্টা নিজের লাইভ লোকেশন শেয়ার করেন।

(Viral Marriage Conditions) এই ১১ দফা ‘শর্তের তালিকা’ প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ বলছেন, প্রত্যেক মানুষেরই নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও মানদণ্ড রাখার অধিকার আছে। আবার অনেকে এই তালিকাকে ‘অবাস্তব’, ‘একতরফা’ এবং ‘সম্পর্ক নয়, চাকরির বিজ্ঞাপন’-এর সঙ্গে তুলনা করেছেন।

(Viral Marriage Conditions) এই পোস্ট প্রকাশ্যে আসার পর ফেসবুক ও এক্স জুড়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়ার বন্যা। অনেকেই সরাসরি ট্রোল করতে শুরু করেন। জোয়েল দাস মন্তব্য করেন, “Basically she’s saying she is useless outside the bedroom.” অন্যদিকে অবিনাশ গুপ্ত লেখেন, “তার প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হল, সে নিজে সম্পর্কে কী দিচ্ছে?” আবার কেউ কটাক্ষ করে লেখেন, “তার স্বামী নয়, পোষ্য কুকুর বা AI রোবট প্রয়োজন।”

তবে সমর্থনের সুরও কম শোনা যায়নি। ইন্দ্রনীল দাস বলেন, “এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত পছন্দ। তিনি যা চান, তা দাবি করার অধিকার তাঁর আছে।” সুমন চট্টোপাধ্যায় লেখেন, “আমি ১০০ শতাংশ একমত। নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকের আছে।” মৌমিতা-র মন্তব্য, “মেয়েদেরও নিজেদের মানদণ্ড নির্ধারণ করার অধিকার রয়েছে।”

এদিকে বহু নেটিজেন দাবি করেছেন, (Viral Marriage Conditions) পোস্টটি আদৌ সিরিয়াস নয়, বরং এটি একটি ব্যঙ্গাত্মক পোস্ট। নিহারিকা দত্ত লেখেন, “সবচেয়ে মজার বিষয় হলো, অনেকেই বুঝতে পারছেন না যে এটি আসলে ব্যঙ্গ। দীর্ঘদিন ধরে পুরুষরা যেসব শর্ত নারীদের ক্ষেত্রে আরোপ করেছেন, সেটিকেই উল্টে দেখানো হয়েছে।” সুভা-র কথায়, “যারা এই পোস্ট বুঝতে না পেরে ট্রোল করছেন, তাঁরা আসলে নিজেদেরই নিয়ে হাসাহাসি করছেন।”

অন্যদিকে কিছু পুরুষ নেটিজেন প্রশ্ন তুলেছেন, সম্পর্ক কি শুধুই প্রত্যাশার ওপর দাঁড়িয়ে থাকতে পারে? চৈতন্য চিররাভুরি লিখেছেন, “আমার একটাই শর্ত— আমার স্ত্রীর যেন বুদ্ধি থাকে।” আবার কেউ কেউ মন্তব্য করেছেন, “পুরুষদের যেমন প্রত্যাশা থাকে, নারীদেরও থাকতে পারে। তবে সম্পর্ক কখনও একতরফা চাহিদার তালিকায় গড়ে ওঠে না।”

(Viral Marriage Conditions) এই ভাইরাল পোস্ট নতুন করে আলোচনায় এনেছে আধুনিক সম্পর্ক, ব্যক্তিগত পছন্দ, নারীবাদ, সামাজিক প্রত্যাশা এবং ডিজিটাল যুগে সম্পর্কের বাস্তবতা বনাম কল্পনার বিতর্ককে। একাংশের মতে, এটি পুরুষতান্ত্রিক মানদণ্ডের প্রতি ব্যঙ্গাত্মক জবাব, অন্যদিকে সমালোচকদের দাবি, সম্পর্ক কখনও একতরফা প্রত্যাশার তালিকার উপর দাঁড়িয়ে থাকতে পারে না। পোস্টটি নিছক রসিকতা, সামাজিক পরীক্ষা নাকি ব্যক্তিগত মতামত— তা নিয়ে বিতর্ক চলছেই। পোস্টটি মজা করে করা হোক বা সিরিয়াসভাবে— একটি বিষয় স্পষ্ট, ডিজিটাল যুগে ‘পারফেক্ট জীবনসঙ্গী’র সংজ্ঞা নিয়ে মতভেদ এবং আলোচনা এখন আগের যেকোনও সময়ের চেয়ে বেশি তীব্র।

জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙচুর, অমিত শাহের সফরের আগেই শুরু বিতর্ক


Exit mobile version