Site icon Hindustan News Point

দিনে ৫ কাপ কফি বাঁচাতে পারে আপনার লিভার, কী বলছেন বিশেষজ্ঞরা?

Effectiveness of Coffee

কফি আমাদের অনেকেরই পছন্দের একটি পানীয়। ঠান্ডা হোক বা গরম কফির জুড়ি মেলা ভার। তবে জানেন কি শুধু ঘুম তাড়াতেই নয়, লিভারকেও সুস্থ রাখতে সাহায্য করতে পারে এই পানীয়। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। গবেষকদের দাবি, নিয়মিত কফি পান করলে লিভারের গুরুতর রোগের ঝুঁকিও কমতে পারে। তবে এর অর্থ এই নয় যে, সবাইকে আজ থেকেই দিনে ৫ কাপ কফি খাওয়া শুরু করতে হবে। বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন।

কী বলছে গবেষণা?

সম্প্রতি Clinical Gastroenterology and Hepatology জার্নালে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে কফির উপকারিতার কথা। প্রায় ৩ লক্ষ ৫৫ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর ১০ বছরেরও বেশি সময় ধরে এই গবেষণা চালানো হয়েছে। অংশগ্রহণকারীদের কফি পানের অভ্যাস, লিভারের এমআরআই, রক্তের বিভিন্ন সূচক এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা।
তারপর গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত কফি পান করেন, তাঁদের মধ্যে লিভার সিরোসিস, লিভার ক্যানসার এবং লিভারজনিত কারণে মৃত্যুর ঝুঁকি তুলনামূলকভাবে কম। যাঁরা দিনে ৫ কাপ বা তার বেশি কফি পান করেন তাদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে কম। (Effectiveness of Coffee)

দিনে ৫ কাপ কফি খেলে কী কী উপকার মিলেছে?

যাঁরা একেবারেই কফি পান করেন না, তাঁদের তুলনায় প্রতিদিন ৫ কাপ বা তার বেশি কফি পানকারীদের ক্ষেত্রে দেখা গিয়েছে –

তবে শুধু ৫ কাপ নয়, প্রতিদিন ১-২ কাপ কফি পানকারীদের মধ্যেও কিছুটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে। যদিও সর্বাধিক উপকার মিলেছে বেশি কফি পানকারীদের ক্ষেত্রে।

ক্যাফেইন নয়, কফির অন্য উপাদানেই ম্যাজিক

গবেষণা বলা হচ্ছে, শুধু ক্যাফেইন নয়, কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং অন্যান্য প্রাকৃতিক উদ্ভিজ্জ উপাদান লিভারকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, কফিতে থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদান—

এই গবেষণার প্রধান গবেষক যুক্তরাষ্ট্রের Cedars-Sinai Medical Center-এর ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট ডঃ হিউনসিওক কিম জানান, এই গবেষণায় শুধু মানুষের কফি পানের অভ্যাস নয়, এমআরআই, রক্তের প্রোটিন এবং অন্যান্য জৈবিক তথ্যও বিশ্লেষণ করা হয়েছে।

চিনি মিশিয়ে কফি খেলে কি উপকার পাওয়া যাবে?

গবেষণায় আরও দেখা গেছে, কফিতে বেশি চিনি বা কৃত্রিম সুইটনার মেশালে লিভারের জন্য সেই উপকার কিছুটা কমে যেতে পারে। এছাড়া অতিরিক্ত সুগার, ফ্লেভার সিরাপ বা প্রসেসড কফি ক্রিমার ব্যবহার করলে কফির প্রাকৃতিক উপকারিতা কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সম্ভব হলে কম চিনি বা চিনি ছাড়া কফি পান করাই ভালো।

মটন নাকি চিকেন লিভার—কোনটি বেশি স্বাস্থ্যকর? কারা খাবেন, কারা এড়িয়ে চলবেন?

তাহলে কি সবারই দিনে ৫ কাপ কফি খাওয়া উচিত?

না। গবেষকরা স্পষ্ট জানিয়েছেন, এটি একটি পর্যবেক্ষণমূলক গবেষণা মাত্র। অর্থাৎ, কফি পান এবং সুস্থ লিভারের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেও, কফিই যে সরাসরি লিভারের রোগ বা ক্যানসার প্রতিরোধ করে, এমন প্রমাণ এখনও মেলেনি।

অতিরিক্ত কফি খেলেও থাকতে পারে সমস্যা

সব মানুষের শরীর একরকম নয়। তাই অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে অনেকের ক্ষেত্রেই অস্থিরতা, ঘুমের সমস্যা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা হজমের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষ করে গর্ভবতী মহিলা, হৃদরোগ আছে এমন বা যাঁদের বিশেষ শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের কফি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (Effectiveness of Coffee)

তাই গবেষণায় নিয়মিত কফি পানের উপকারিতার কথা উঠে এলেও শুধুমাত্র এই গবেষণার ভিত্তিতে দিনে ৫ কাপ কফি খাওয়া শুরু করা ঠিক নয়। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শরীরচর্চা, মদ্যপান এড়িয়ে চলা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সুস্থ লিভারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।


Exit mobile version