Site icon Hindustan News Point

একাকীত্ব শুধু অনুভূতি নয়, এটি শরীর-মন দুটোরই নীরব বিপদ

Effects of Loneliness

ব্রততী সিনহা রায়
Consultant Psychologist and Psychotherapist

আধুনিক বিজ্ঞান বলছে, দীর্ঘদিনের একাকীত্ব শুধু মন খারাপ তৈরি করে না; এটি মস্তিষ্ক, হরমোন, ঘুম, হজম, হৃদযন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরও গভীর প্রভাব ফেলতে পারে (Effects of Loneliness)। তবে সচেতনতা, চলাফেরা, নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা, কৃতজ্ঞতা অনুশীলন এবং মানুষের সঙ্গে সংযোগ হতে পারে মুক্তির পথ।

Effects of Loneliness: একাকীত্ব: শুধু মনের নয়, পুরো শরীরের সংকেত

আমরা সাধারণত একাকীত্বকে শুধু একটি আবেগ হিসেবে দেখি—মন খারাপ, শূন্যতা, কিংবা কারও অভাব। কিন্তু বাস্তবে একাকীত্ব এর চেয়েও অনেক গভীর। আধুনিক বিজ্ঞান বলছে, এটি একটি biopsychosocial phenomenon অর্থাৎ মস্তিষ্ক, শরীর, হরমোন এবং চিন্তার ধরণ একসঙ্গে মিলে এর প্রভাব তৈরি করে। সহজভাবে বললে, আপনি যখন মনে করেন আমি একা, তখন শুধু মন নয়, পুরো শরীরই সেই অনুভূতির প্রতিক্রিয়া দিতে শুরু করে।

মস্তিষ্কে কী ঘটে যখন আপনি একা অনুভব করেন?

আমাদের মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ আছে-amygdalal এটি মূলত ভয়, হুমকি এবং নিরাপত্তাহীনতার সংকেত শনাক্ত করে। দীর্ঘদিন একাকীত্ব অনুভব করলে এই অংশ অতিরিক্ত সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে ছোট ছোট বিষয়ও তখন অনেক বড় সমস্যা বলে মনে হয়। অন্যদিকে, prefrontal cortex-যা যুক্তি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে জড়িত-তার কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে। এর ফল হিসেবে দেখা দিতে পারে:

অর্থাৎ, তখন মস্তিষ্কের যুক্তিবোধ কিছুটা পিছিয়ে যায়, আর আবেগ নিয়ন্ত্রণ নিতে শুরু করে।

Cortisol-এর প্রভাব: একাকীত্ব কীভাবে শরীরকে চাপে ফেলে

একাকীত্ব শুধু মনে সীমাবদ্ধ থাকে না, এটি শরীরেও ছড়িয়ে পড়ে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাকে আমরা সাধারণত স্ট্রেস হরমোন বলি। দীর্ঘদিন একাকীত্বে থাকলে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যেতে পারে। এর ফলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক জটিলতা।
যে ঝুঁকিগুলো বাড়তে পারে-

অর্থাৎ, একাকীত্ব অনেক সময় এমন এক নীরব শারীরিক চাপ তৈরি করে, যার ক্ষতি আমরা শুরুতে বুঝতেই পারি না।

আপনি কি সত্যিই একা, নাকি আপনি নিজেকে একা ভাবছেন?

মনোবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে-Perceived Isolation। অর্থাৎ, বাস্তবে আপনি একা না হলেও, যদি আপনি মনে করেন আপনি একা, তাহলে মস্তিষ্ক সেই অনুভূতিকেই সত্য হিসেবে গ্রহণ করতে শুরু করে। এর কারণেই অনেক মানুষ সম্পর্কের মাঝেও একাকীত্ব অনুভব করেন। কারণ, তারা হয়তো নিজেদের মনের কথা প্রকাশ করতে পারেন না, অনুভূতি ভাগ করে নিতে পারেন না, কিংবা বোঝা হচ্ছেন না বলে মনে করেন।

এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে self talk। অর্থাৎ, আপনি নিজের সঙ্গে কীভাবে কথা বলছেন। যদি বারবার আপনার মনে আসে-
“আমি ভালো না বা আমি ভালো কিছুর যোগ্য না” (এটি আপনার Self-worth বা আত্মমর্যাদাকে আক্রমণ করে।)
“আমাকে কেউ বোঝে না” (এটি Perceived Isolation তৈরি করে, যা আপনাকে সামাজিকভাবে আরও একা করে দেয়।)
“আমি একাই সবকিছু সামলাই” (এটি Hyper-independence-এর লক্ষণ, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত (Burnout) করে ফেলে।)

মনোবিজ্ঞানে একটি কথা আছে- “Neurons that fire together, wire together.” আপনি যখন বারবার ভাবেন “আমি ভালো না”, তখন মস্তিষ্কের নির্দিষ্ট কিছু নিউরাল সার্কিট বারবার সক্রিয় হয়। বারবার একই পথে হাঁটা দিলে যেমন ঘাসের ওপর রাস্তা তৈরি হয়ে যায়, আমাদের চিন্তাগুলোও মস্তিষ্কে তেমন ‘পাকা রাস্তা’ তৈরি করে। এই চিন্তাগুলো ধীরে ধীরে মস্তিষ্কে আরও শক্তিশালী হয়ে ওঠে। একেই Cognitive রিইনফোর্সমেন্ট বলা হয়। (Effects of Loneliness)

একটি ছোট কেস স্টাডি: অনিমেষ বাবুর নীরব লড়াই

৫৫ বছর বয়সি অনিমেষ বাবু অবসরের পর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ছেলেমেয়েরা বাইরে থাকে, বন্ধুদের সঙ্গে যোগাযোগও কমে গেছে। তিনি ভাবতেন, “এই বয়সে একা থাকা তো স্বাভাবিক।” কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করলেন, অল্পতেই রেগে যাচ্ছেন, রাতে ঘুমাতে গেলে মাথায় নেতিবাচক চিন্তা ভিড় করছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে, হজমের সমস্যাও দেখা দিচ্ছে। পরীক্ষা-নিরীক্ষায় বড় কোনও শারীরিক অসুখ না মিললেও আসল সমস্যা ছিল দীর্ঘদিনের একাকীত্ব এবং মানসিক চাপ।

পরে তিনি প্রতিদিন ভোরে পার্কে হাঁটা শুরু করেন। আশপাশের মানুষের হাসি-ঠাট্টা দেখা, দু-একটি কথা বলা-এমনকী বাড়িতে তাঁর সঙ্গী হয় ছোট্ট একটি পোষ্য। তার সঙ্গেও এক সুন্দর পথ চলে শুরু হয়। এক বন্ধুর পরামর্শে বাড়ির সামনে একটি ছোট্ট বাগানও করেন এবং নিজের হাতে পরিচর্যা করেন। এখন তিনি নতুন করে আবৃত্তি চর্চা শুরু করেছেন। এসব ছোট ছোট সামাজিক সংযোগই ধীরে ধীরে তাঁকে স্বস্তি ফিরিয়ে দেয়। কয়েক মাসের মধ্যেই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং মানসিক অবস্থাও স্থির হতে শুরু করে। এখন তিনি আনন্দে জীবন উদযাপন করছেন।

সমাধান কখন শুধুই ওষুধে?

সব একাকীত্ব বা মন খারাপের জন্য ওষুধের প্রয়োজন হয় না। তবে একাকীত্ব যখন দীর্ঘস্থায়ী হয়ে ক্লিনিকাল ডিপ্রেশন (Clinical Depression) বা তীব্র উদ্বেগে (Anxiety) রূপ নেয়, তখন বিশেষজ্ঞ চিকিৎসকের (Psychiatrist) পরামর্শ নেওয়া জরুরি।

এই পর্যায়ে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য (Chemical Balance) ফিরিয়ে আনতে চিকিৎসকরা SSRIs-এর মতো আধুনিক ওষুধ ব্যবহার করে থাকেন। এটি মস্তিষ্কে ‘সেরোটোনিন’ নামক আনন্দের হরমোন বাড়িয়ে মানসিক অবস্থাকে স্থিতিশীল করে। তবে মনে রাখা প্রয়োজন, ওষুধের পাশাপাশি লাইফস্টাইল পরিবর্তন এবং থেরাপি একসঙ্গে চললে ফলাফল সবচেয়ে দ্রুত এবং স্থায়ী হয়।” তবে বিশেষজ্ঞরা বলেন, বড় পরিবর্তন অনেক ক্ষেত্রেই আসে behavioral activation থেকে-অর্থাৎ, আপনি প্রতিদিন কী করছেন, সেটির মাধ্যমে। (Effects of Loneliness)

একাকীত্ব কে হারিয়ে সুস্থ ও সুন্দর জীবন গড়ার উপায়

হাঁটা, ব্যায়াম, Meditation, Pranayam ও শরীরচর্চার উপকারিতা: যখন আমরা হাঁটি, ব্যায়াম করি, দৌড়ই বা শরীরকে সক্রিয় রাখি, তখন শরীরে endorphins এবং dopamine তৈরি হয়। এগুলো আমাদের স্বাভাবিকভাবেই ভালো অনুভব করতে সাহায্য করে।

এই কারণেই বলা হয়: “When the body moves, the mind improves.”
প্রতিদিন মাত্র ২০ থেকে ৩০ মিনিট হাঁটাও মস্তিষ্কে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিয়মিত শারীরিক কার্যক্রম শুধু শরীরকে নয়, মনকেও স্থির ও হালকা করে। প্রাণায়াম ও মেডিটেশন মনকে ধীরে ধীরে শান্ত হতে সাহায্য করে এবং পজিটিভ চিন্তা ফিরিয়ে আনতেও সাহায্য করে।

Gratitude Practice: কৃতজ্ঞতার ছোট অভ্যাস, বড় মানসিক সহায়তা: একাকীত্বের সময় আমাদের মন খুব সহজেই কী নেই, কে নেই, কিংবা কী হারিয়েছি-সেদিকেই বেশি মনোযোগ দেয়। প্রতিদিন ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞতা অনুভব করলে নেতিবাচক self-talk কিছুটা কমতে পারে। এতে একাকীত্ব সঙ্গে সঙ্গে দূর না হলেও, মনের ভার হালকা হতে শুরু করে।

কীভাবে শুরু করবেন?
প্রতিদিন সকালে বা রাতে ৩টি বিষয় লিখে রাখতে পারেন, যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ। যেমন-

এই ছোট চর্চা ধীরে ধীরে মনকে অভাব থেকে প্রাপ্তির দিকে, বিচ্ছিন্নতা থেকে সংযোগের দিকে, এবং হতাশা থেকে আশার দিকে ফিরিয়ে আনতে পারে। (Effects of Loneliness)

Neuroplasticity: মস্তিষ্ক বদলাতে পারে, আপনিও পারেন

আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেন, “আমি যথেষ্ট,” তখন মস্তিষ্কে নতুন কোষের সংযোগ তৈরি হয়। পুরনো অন্ধকার চিন্তার রাস্তা বন্ধ হয়ে আত্মবিশ্বাসের নতুন হাইওয়ে তৈরি হয়। সবচেয়ে আশার কথা হলো-আমাদের মস্তিষ্ক পরিবর্তনশীল। একে বলা হয় neuroplasticity। অর্থাৎ, আমরা নতুনভাবে ভাবতে, অনুভব করতে এবং নিজের প্রতিক্রিয়া বদলাতে পারি।
নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা এই পরিবর্তনের একটি শক্তিশালী উপায়।

যেমন-
আমি পারব
আমি যথেষ্ট
আমি আমার বর্তমান পরিস্থিতির চেয়ে অনেক বেশি শক্তিশালী
আমার শরীর এবং মন সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে
আমি একা নই, আমি নিজের সঙ্গে গভীর সংযোগ তৈরি করছি
ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু
আমি ভালোবাসার যোগ্য
এই ধরনের ইতিবাচক self-talk ধীরে ধীরে মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি করতে সাহায্য করতে পারে। ফলে হতাশার জায়গায় জন্ম নিতে পারে আত্মবিশ্বাস। (Effects of Loneliness)

জীবনের লক্ষ্য একাকীত্ব কমাতে পারে

গবেষণায় দেখা গিয়েছে, যাদের জীবনে একটি স্পষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, তাঁরা তুলনামূলকভাবে কম একাকীত্ব অনুভব করেন। কারণ তাঁরা নিজেদের বাইরে কোনও কিছুতে যুক্ত থাকেন-কাজে, সৃজনশীলতায়, শেখায়, কিংবা অন্যকে সাহায্য করার মধ্যে। একটি অর্থপূর্ণ লক্ষ্য মানুষকে নিজের ভিতরে আটকে না থেকে জীবনের দিকে ফিরে তাকাতে সাহায্য করে।

একাকীত্বকে ভয় নয়, বোঝা দরকার। একাকীত্বকে উপেক্ষা করবেন না। এটিকে দুর্বলতা বলে লুকিয়ে রাখারও দরকার নেই। বরং এটিকে বুঝতে শিখুন। কারণ এটি আপনার শরীর ও মনের পাঠানো একটি গুরুত্বপূর্ণ সংকেত।
এই সংকেত বলছে-
আপনার বিশ্রাম দরকার, আপনার সংযোগ দরকার, আপনার কথা বলা দরকার, আপনার চলাফেরা দরকার, আর সবচেয়ে বেশি দরকার নিজের প্রতি ভালোবাসা ও যত্ন।

হয়তো এই নতুন বোধ আপনার জীবনে নতুন শক্তি, নতুন উপলব্ধি এবং নতুন শুরুর পথ দেখাতে পারে। (Effects of Loneliness)

কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন?

যদি একাকীত্বের সঙ্গে নিচের সমস্যাগুলো দীর্ঘদিন থাকে, তাহলে মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist) বা কাউন্সেলরের পরামর্শ নেওয়া জরুরি:

বিশেষ বার্তা
একাকীত্ব কোনও দুর্বলতা নয়, এটি একটি সতর্ক সংকেত। সময়মতো বুঝুন, কথা বলুন, সংযুক্ত থাকুন-কারণ সুস্থতার শুরু হয় সচেতনতা থেকে। আমরা আপনাদের জন্য একাকিত্ব নিয়ে একটি বিস্তারিত সিরিজ নিয়ে আসতে চলেছি, তাই আপনাদের কাছে একটু ধৈর্য রাখার অনুরোধ করা হচ্ছে। আজকের সময়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ-প্রায় সকলেই কোনো না কোনোভাবে একাকিত্বের শিকার। এই সিরিজের মাধ্যমে আমরা একাকিত্বের আরও অন্যান্য বিভিন্ন কারণ, তার প্রভাব, সমাধান এবং এর সঙ্গে জড়িত সকল গুরুত্বপূর্ণ তথ্য সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আমরা করব। (Effects of Loneliness)

আপনার সুস্থতা ও সচেতনতাই আমাদের কাম্য। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সচেতন হতে সাহায্য করুন।


লেখক পরিচিতি

ব্রততী সিনহা রায় একজন পেশাদার কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট। তবে তাঁর কাজের ধরনকে আলাদা করে তোলে তাঁর গভীর মানবিকতা ও হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। তিনি শুধুমাত্র সমস্যার সাময়িক সমাধানে বিশ্বাসী নন; বরং মানুষের ভেতর থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠার পথ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি একটি হলিস্টিক অ্যাপ্রোচ অনুসরণ করেন, যেখানে বিভিন্ন ধরনের থেরাপির পাশাপাশি মানুষের মানসিক সুস্থতার ক্ষেত্রে স্পিরিচুয়াল দিককেও গুরুত্ব দেন। এই সমন্বিত দৃষ্টিভঙ্গিই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

নিজের জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে তিনি মানুষের মানসিক কষ্টকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মধ্যে তৈরি হয়েছে মানুষের পাশে থাকার, তাদের ভালো রাখার এবং তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার এক আন্তরিক ইচ্ছা।

এই বিশ্বাস এবং শিক্ষা থেকেই তিনি নিজেকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করে তুলছেন—শুধু একজন পেশাদার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও—যাতে তিনি অন্যদের জীবনে সত্যিকারের সুস্থতা ও শান্তি নিয়ে আসতে পারেন।



Exit mobile version