Site icon Hindustan News Point

Abhishek Sharma: ব্যাট বদলেই কাটল রানের খরা, সতীর্থের অস্ত্রেই সাফল্য অভিষেকের

Abhishek Sharma

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ দীর্ঘ সময় ধরে অফ ফর্মে ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma form)। টুর্নামেন্টের প্রথম সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র ৮৯ রান। ফলে প্রথম একাদশ থেকে তাঁকে বাদ দেওয়ার দাবিও উঠেছিল। কিন্তু ফাইনালের মঞ্চেই চেনা রূপে ফিরলেন ভারতীয় ওপেনার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ২১ বলে ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি (Abhishek Sharma Innings)।

অভিষেকের এই ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল প্রায় ২৪৮। মাত্র ১৮ বলে অর্ধশতরান করে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। তাঁর আগে এই তালিকায় রয়েছেন যুবরাজ সিং (১২ বল) ও মার্কাস স্টয়নিস (১৭ বল)।

তবে এই ইনিংসের পিছনে রয়েছে এক অদ্ভুত গল্প। ফাইনালে নিজের ব্যাট নয়, সতীর্থ শিবম দুবের ব্যাট ব্যবহার করেই মাঠে নেমেছিলেন অভিষেক। ম্যাচ শেষে নিজেই সেই কথা জানান ভারতীয় ওপেনার। তিনি বলেন, “আজ আমি শিবম দুবের ব্যাট নিয়ে খেলতে নেমেছিলাম। সকালে উঠে মনে হয়েছিল একটু অন্য কিছু চেষ্টা করা দরকার। শুভমান গিল এখানে নেই, তাই দুবের কাছে গিয়ে ওর ব্যাটটা নিয়ে নিই।”

ফাইনালের শুরুতে কিছুটা সতর্ক থাকলেও একবার ছন্দ পেয়ে যাওয়ার পর আর থামেননি অভিষেক। লকি ফার্গুসনের বলে একটি বড় ছক্কা মারার পরই যেন আত্মবিশ্বাস ফিরে পান তিনি। এরপর দ্রুত রান তুলে সঞ্জু স্যামসনের সঙ্গে গড়ে তোলেন ৯০–এর বেশি রানের দুরন্ত ওপেনিং জুটি।

অভিষেক জানান, টুর্নামেন্টে রান না পাওয়ায় তিনি মানসিকভাবে চাপে ছিলেন। তবে সতীর্থ ও কোচিং স্টাফ সব সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সমর্থনেই কঠিন সময় কাটিয়ে ফাইনালের মতো বড় মঞ্চে দুর্দান্ত প্রত্যাবর্তন করতে পেরেছেন তিনি।


Exit mobile version