Site icon Hindustan News Point

India vs Afganistan: আফগানিস্তান সিরিজে বড় চমক, পন্থের ডিমোশন, ফিরলেন ঈশান কিষান— ভারতের দলে নতুন মুখ কারা?

India vs Afganistan

আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে (India vs Afganistan) সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকছেন তরুণ অধিনায়ক শুবমান গিল। তবে দল ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে ঋষভ পন্থকে ঘিরে। টেস্ট দলে জায়গা বজায় থাকলেও সহঅধিনায়কের পদ হারিয়েছেন তিনি। অন্যদিকে ওয়ানডে দলে একেবারেই রাখা হয়নি পন্থকে।

(India vs Afganistan) টেস্ট সিরিজে গিলের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেএল রাহুল। আর ওয়ানডে সিরিজে সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়রকে। জুন মাসে শুরু হতে চলা এই সিরিজে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ রাখতেই একাধিক সাহসী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি।

(India vs Afganistan) ভারতের একমাত্র টেস্ট ম্যাচটি হবে ৬ জুন থেকে নিউ চণ্ডীগড়ে। এরপর ১৪, ১৭ ও ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।

ইংল্যান্ড সফরে গিলের সহ-অধিনায়ক ছিলেন পন্থ। কিন্তু আফগানিস্তান সিরিজে সেই দায়িত্ব আর থাকছে না তাঁর হাতে। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর স্পষ্ট জানিয়েছেন, নেতৃত্বের ক্ষেত্রে কিছু নতুন সমীকরণ তৈরি করতেই এই সিদ্ধান্ত। তবে টেস্ট দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে রয়েছেন পন্থ। তাঁর সঙ্গে ব্যাক-আপ কিপার হিসেবে সুযোগ পেয়েছেন ধ্রুব জুরেল। অন্যদিকে ওয়ানডে দলে পন্থের অনুপস্থিতিতে ফিরেছেন ঈশান কিষান।

দীর্ঘদিন পর আবার ভারতীয় ওয়ানডে দলে ফিরলেন ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেট, আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত ঈশান কিষান মিডল অর্ডার থেকে ওপেনিং— দুই ভূমিকাতেই কার্যকর হতে পারেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। (India vs Afganistan) ওয়ানডে স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি ভারতের ব্যাটিং বিভাগকে আরও বিস্ফোরক করে তুলেছে। বিশেষ করে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়রদের সঙ্গে ঈশান কিষান এর উপস্থিতি দলকে বাড়তি ভারসাম্য দেবে।

(India vs Afganistan) এই সিরিজে একাধিক তরুণ ক্রিকেটার প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। ওয়ানডে দলে জায়গা হয়েছে গত আইপিএলের অন্যতম আবিষ্কার প্রিন্স যাদবের। গতি ও ধারাবাহিকতার জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। ১২টি ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন চলতি আইপিএল-এ। এছাড়াও টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন মানব সুথার ও গুরনুর ব্রার। দুই তরুণই ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভালো পারফরম্যান্স করেছেন। পাশাপাশি অলরাউন্ডার হর্ষ দুবেও দুই ফরম্যাটেই নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ওয়ার্কলোডের অংশ হিসেবে (India vs Afganistan) দুই ফরম্যাটেই রাখা হয়নি জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে। এছাড়া মহম্মদ সামি এখনও পুরোপুরি লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত নন বলেও জানিয়েছেন আগরকর। তবে অভিজ্ঞ পেসার মহম্মদ সিরাজও প্রসিদ্ধ কৃষ্ণর উপরই ভরসা রাখছে টিম ইন্ডিয়া। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন কুলদীপ যাদব।

দেখে নিন আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল

টেস্ট স্কোয়াড:

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানভ সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে।

ওয়ানডে স্কোয়াড:

শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।

চিপকে CSK-কে হারিয়ে ‘হুইসেল পোডু’ খোঁচা, বিতর্কের কেন্দ্রে ঈশান কিষান: India vs Afganistan: আফগানিস্তান সিরিজে বড় চমক, পন্থের ডিমোশন, ফিরলেন ঈশান কিষান— ভারতের দলে নতুন মুখ কারা?


Exit mobile version