ভারতের টি-২০ ক্রিকেটে এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। প্রায় দু’বছর ভারতীয় দলের টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলানোর পর এবার সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো (Suryakumar Yadav) সূর্যকুমার যাদবকে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়স আইয়ার। তবে সিদ্ধান্ত নিয়ে কোনও বিতর্ক বা ক্ষোভ না দেখিয়ে বরং দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বড় মনের পরিচয় দিলেন ‘মিস্টার 360’।
ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও কোনও তিক্ততা নেই (Suryakumar Yadav) সূর্যকুমার যাদবের। বরং সোশ্যাল মিডিয়ায় দলের নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ভারতের টি-২০ দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার। তাঁর অধিনায়কত্বেই ভারত জিতেছিল এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ ট্রফি।
সম্প্রতি নির্বাচকরা টি-২০ দলের নেতৃত্বে পরিবর্তন এনে শ্রেয়স আইয়ারকে নতুন অধিনায়ক ঘোষণা করেন। একইসঙ্গে দল থেকেও বাদ পড়েন সূর্যকুমার (Suryakumar Yadav) । গত কয়েক মাসে ব্যাট হাতে ধারাবাহিকভাবে বড় রান না পাওয়ায় নির্বাচকদের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে এই পরিবর্তনকে ইতিবাচক ভাবেই গ্রহণ করেছেন মুম্বইয়ের এই তারকা ব্যাটার।
আরও পড়ুন: শ্রেয়সের হাতেই টি-টোয়েন্টির দায়িত্ব, বাদ সূর্য, সিনিয়র দলে প্রথম ডাক বৈভব সূর্যবংশীর
ইনস্টাগ্রামে (Suryakumar Yadav) সূর্যকুমার লেখেন, “এই অসাধারণ প্রতিভাবান দলকে আগামী দিনের চ্যালেঞ্জগুলোর জন্য অনেক শুভেচ্ছা।” যদিও তিনি আলাদা করে শ্রেয়স আইয়ারের নাম উল্লেখ করেননি, তবে ক্রিকেটমহল মনে করছে নতুন অধিনায়কের প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। কারণ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মুম্বই ক্রিকেটে একসঙ্গে খেলেছেন সূর্যকুমার ও শ্রেয়স।
শুধু দলকেই শুভেচ্ছা জানাননি সূর্যকুমার। ভারতের নতুন উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশীকেও বিশেষ অভিনন্দন জানিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়তে চলেছেন বৈভব। ভারতের হয়ে অভিষেক ঘটলে তিনি হয়ে উঠবেন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার। ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের ৩৭ বছরের পুরনো রেকর্ড।
তরুণ ক্রিকেটারকে উদ্দেশ্য করে সূর্যকুমার (Suryakumar Yadav) লেখেন, “তুমি নিজের যোগ্যতায় এই জায়গা অর্জন করেছ। তোমার ক্রিকেটযাত্রা দেখার জন্য আমি ভীষণ উৎসাহিত।” তাঁর এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অধিনায়কত্ব হারানোর পরও সূর্যকুমারের এই ইতিবাচক মনোভাব ক্রিকেটপ্রেমীদের মন জিতেছে। অনেকেই মনে করছেন, দলের বাইরে থাকলেও ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান এবং প্রভাব আগামী দিনেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
আরও পড়ুন: মুল্লানপুরে ভারতের নতুন বাজি, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক মানব সুতারের
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টি-২০ দল
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে রয়েছেন— শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, প্রিন্স যাদব, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং।
এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ভারতীয় স্কোয়াড
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই,বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী, হর্ষিত রানা, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
নতুন নেতৃত্বে ভারত কতটা সফল হয়, সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: কেন হলুদ জার্সি পরে ব্রাজিল? নেপথ্যে লুকিয়ে ট্র্যাজেডি, জানুন চমকপ্রদ ইতিহাস

