Site icon Hindustan News Point

ইংল্যান্ড ম্যাচের আগে হ্যারি কেনকে ‘বরফবন্দি’ আর্জেন্তিনা সমর্থকদের, জয়ের আশায় ‘কাবালা’তে ভরসা

Harry Kane Freeze

মঙ্গলবার রাতে স্পেনের কাছে ফ্রান্সের বিদায়ের পর বিশ্বকাপের উত্তেজনা পৌঁছে গিয়েছে চরমে। সবার চোখ বৃহস্পতিবারের মহারণ—আর্জেন্তিনা বনাম ইংল্যান্ড। দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ের আগে শুধু মাঠেই নয়, সমান তালে চলছে মানসিক যুদ্ধও। (Harry Kane Freeze) আর সেই যুদ্ধের অস্ত্র হিসেবে আর্জেন্তিনার বহু সমর্থক বেছে নিয়েছেন এক অদ্ভুত কুসংস্কার। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের নাম। এমনকি তাঁর ছবি পর্যন্ত কাগজে লিখে বা ছাপিয়ে ফ্রিজে রেখে দিচ্ছেন অনেকে। বিশ্বাস, প্রতিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে ‘বরফে বন্দি’ করলে মাঠেও তাঁর প্রভাব কমে যাবে!

আর্জেন্তিনায় এই ধরনের ম্যাচ-পূর্ব রীতিকে বলা হয় ‘কাবালা’ (Cabala)। ১৩ বছরের সমর্থক ইনেস মুত্রি জানায়, বন্ধুদের সঙ্গে প্রতিপক্ষের সেরা ফুটবলার ও গোলরক্ষকের নাম একই কাগজে লিখে ফ্রিজে রাখা তাদের বহু দিনের অভ্যাস। (Harry Kane Freeze) ইংল্যান্ড ম্যাচের আগে সেই তালিকায় রয়েছেন হ্যারি কেন। অন্যদিকে ১৮ বছরের ছাত্র হুয়ান পাবলো কালভো আবার জুড বেলিংহ্যামের নাম, ফ্রিজে রাখার পরিকল্পনা করেছে। তার বিশ্বাস, বেলিংহ্যাম যতই দুর্দান্ত ফুটবলার হোন না কেন, শেষ হাসি হাসবে আর্জেন্তিনাই।

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদল, ১৯৮৬-র স্মৃতি ফেরাতে মেসিদের নয় কৌশল

তবে ফুটবলে কুসংস্কারের সম্পর্ক আজকের নয়, বহু পুরনো। ১৯৮৬ সালে বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের কোচ কার্লোস বিলার্দো নিজের অদ্ভুত সব রীতির জন্য বিখ্যাত ছিলেন। কোন ফুটবলার আগে মাঠে নামবেন, কোন ক্রমে দল বেরোবে—সবই নির্দিষ্ট থাকত। বর্তমান কোচ লিওনেল স্কালোনিও স্বীকার করেছেন, তিনি সবসময় ডান পা আগে মাঠে রাখেন এবং মাঠে নামার আগে ক্রস চিহ্ন আঁকেন। শুধু আর্জেন্তিনাই নয়, বিশ্বের নানা প্রান্তে বহু ফুটবলার একই জার্সি, একই বুট, একই মোজা বা একই ম্যাচ-ডে রুটিন অনুসরণ করেন সৌভাগ্যের আশায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্তিনার ঐতিহাসিক দ্বৈরথের স্মৃতিও উসকে দিচ্ছে এই ম্যাচ। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল এবং একই ম্যাচে তাঁর অবিশ্বাস্য একক প্রচেষ্টায় করা গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত। সেই স্মৃতি বাঁচিয়ে রাখতে অনেক সমর্থক এবারও মারাদোনার ১৯৮৬ সালের জার্সি পরে সেমিফাইনাল দেখার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের বিশ্বাস, কিংবদন্তির সেই জার্সি সৌভাগ্য বয়ে আনতে পারে এবং আর্জেন্তিনাকে আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পথে এগিয়ে দেবে।

আর্জেন্তিনার সমর্থকদের মধ্যেও সেই বিশ্বাস আজও অটুট। (Harry Kane Freeze) কেউ প্রতিপক্ষের নাম উচ্চারণ করেন না, কেউ আবার একই আসনে বসে ম্যাচ দেখেন, কেউ আবার প্রতিবার একই খাবার খেয়ে টিভির সামনে বসেন। সামাজিক মাধ্যমে এখন প্রতিপক্ষের ফুটবলারদের বরফের ব্লকের মধ্যে বন্দি দেখানো AI-তৈরি ছবিও ভাইরাল। বিজ্ঞান হয়তো এসব বিশ্বাসকে সমর্থন করে না, কিন্তু ফুটবলে আবেগের সঙ্গে কুসংস্কারের এই মেলবন্ধন নতুন নয়। এখন দেখার, (Harry Kane Freeze) হ্যারি কেনকে ‘ফ্রিজে বন্দি’ করার এই অভিনব কাবালা আদৌ আর্জেন্তিনাকে ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না।

স্পেনের কাছে থামল ফ্রান্স, ম্যাচ শেষে বিস্ফোরক এমবাপে ও দেশঁ—কী বললেন দু’জন?


Exit mobile version