Site icon Hindustan News Point

‘ওর সামনে ইতিহাস’—ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে কী বললেন মেসি?

Lionel Messi on Lamine Yamal

[ছবি:এক্স]

বিশ্বকাপ ফাইনালের আগে ফুটবলপ্রেমীদের জন্য বিরল এক মুহূর্ত উপহার দিল FIFA। প্রথাগত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সের বদলে এবার আয়োজন করা হয় বিশেষ ফ্যান ইভেন্টের। সেখানে দুই ফাইনালিস্ট দলের কোচ ও তারকারা সরাসরি সমর্থকদের প্রশ্নের উত্তর দেন। (Lionel Messi on Lamine Yamal) আর সেই মঞ্চেই লামিনে ইয়ামালকে নিয়ে লিওনেল মেসির মন্তব্য মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসে।

রবিবার নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। একদিকে ৩৯ বছরের লিওনেল মেসি, অন্যদিকে ১৯ বছরের লামিনে ইয়ামাল। একসময় শিশু ইয়ামালের সঙ্গে মেসির সেই ভাইরাল ফটোশুট নিয়েই যত আলোচনা হতো। কিন্তু এবার সেই দুই ফুটবলারই বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে একে অপরের প্রতিপক্ষ।

(Lionel Messi on Lamine Yamal) ১৮ বছর আগের সেই স্মৃতি মনে করে মেসি বলেন, “ইয়ামাল যখন ছোট্ট শিশু, তখন আমি ওর সঙ্গে একটি ছবি তুলেছিলাম। আর এখন বিশ্বকাপের ফাইনালে ওর বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কত অদ্ভুত, ওই ছবিটাও তেমনই অবিশ্বাস্য।”

(Lionel Messi on Lamine Yamal) বার্সেলোনার তরুণ উইঙ্গারের প্রশংসায় মেসি আরও বলেন, “লামিন অসাধারণ ফুটবলার। অনেক দিন ধরেই ওকে অনুসরণ করছি। ও এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। পুরো কেরিয়ার সামনে পড়ে আছে, এখন ওর সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে ফাইনালে আমরা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব, যাতে এবার অন্তত ও সেই স্বপ্ন পূরণ করতে না পারে।” (Lionel Messi on Lamine Yamal)

ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও রসিকতার সুরে বলেন, “যদি ম্যাচের সময় ওকে ঘরে লক করে রাখা যেত! ও অসাধারণ ফুটবলার এবং ফুটবলের সম্পদ। এখনও বয়স কম, সামনে ওর ফুটবলকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে।”

মেসিদের তাড়া করছে ‘তিলকারা অভিশাপ’, কী এটি?


Exit mobile version