Site icon Hindustan News Point

দল নির্বাচনের সিক্রেট জানতে চাওয়ায় অস্বস্তিতে অজিত আগরকর, বললেন…

Ajit Agarkar

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলেই সাধারণত মুখে কুলুপ এঁটে থাকেন নির্বাচকরা। তবে এবার এক অনুষ্ঠানে এমনই কিছু প্রশ্নের মুখোমুখি হতে হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রধান নির্বাচক (Ajit Agarkar) অজিত আগরকরকে। আর সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কার্যত শব্দ খুঁজতে দেখা গেল তাঁকে।

আইপিএল ২০২৬ ফাইনালের আগে মুম্বইয়ে আয়োজিত হয় ক্রিকইনফো অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন (Ajit Agarkar) অজিত আগরকর। অনুষ্ঠানে প্রথমে দেখানো হয় ভারতের ২০২৬ টি-২০ বিশ্বকাপ জয়ের ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখার পর উপস্থাপক তথা জনপ্রিয় ‘মিস্টার নাগস’ খ্যাত ড্যানিশ সেইত আগরকরকে সরাসরি প্রশ্ন করেন, “এই দলটাকে দেখে কি আপনার মনে হয়, কী দারুণ দলটাই না আমি বেছে নিয়েছিলাম?”

প্রশ্ন শুনে প্রথমে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন আগরকর। হাসিমুখে তিনি (Ajit Agarkar) বলেন, “আমাকে খুব সাবধানে কথা বলতে হবে। কোনও মন্তব্য প্রসঙ্গের বাইরে চলে যেতে পারে।”

তবে কিছুক্ষণ পর নিজের অনুভূতির কথা স্বীকার করেন ভারতের প্রাক্তন পেসার। তিনি জানান, বিশ্বকাপজয়ী দল নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারাটা তাঁর কাছে গর্বের বিষয়। আগরকর বলেন, “সেই মুহূর্তগুলো আবার মনে করতে ভালো লাগছিল। আমি সেখানে ছিলাম এবং হ্যাঁ, সেই দলটা বেছে নিতে পেরে ভালো লেগেছিল।”

কিন্তু ড্যানিশ সেইত সেখানেই থামেননি। তিনি আরও এক ধাপ এগিয়ে নির্বাচনী প্রক্রিয়ার অন্দরমহল সম্পর্কে জানতে চান। তাঁর প্রশ্ন ছিল, “একশো কোটিরও বেশি মানুষের দেশে কতজন ক্রিকেটারকে আপনাদের এবার নয়, পরেরবার সুযোগ পাবে বলতে হয়। এর জন্য সবচেয়ে অভিনব উপায় কী খুঁজে পেয়েছেন?”

এই প্রশ্নে হেসে ফেলেন আগরকর। তিনি জবাব দেন, “আমি এখনও সেই উপায় খুঁজে চলেছি। এটা প্রতিদিনের কাজ।”

আরও পড়ুন: ব্যান কোহলির ‘স্মার্ট গ্লাস’, প্লেয়ারদের কড়া বার্তা BCCI-এর

এরপর আসে সবচেয়ে কঠিন প্রশ্ন। ড্যানিশ জানতে চান, “সবচেয়ে অভিনব অজুহাতটা কী?” এবার কার্যত রক্ষণের পথে হাঁটেন অজিত আগরকর। হাসতে হাসতেই তিনি বলেন, “আমাকে বিপাকে ফেলবেন না। আজ সেই রাত নয়। কয়েক দিনের মধ্যেই আবার দল নির্বাচন রয়েছে।”

(Ajit Agarkar) আগরকর এর এই উত্তর শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন। তবে পুরো ঘটনাই স্পষ্ট করে দেয়, ভারতীয় ক্রিকেটে নির্বাচকদের কাজ কতটা সংবেদনশীল এবং চাপপূর্ণ।

২০২৩ সালের জুন মাসে ভারতের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন অজিত আগরকর। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট একের পর এক সাফল্য পেয়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পর ভারত জেতে ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপ।

শুধু ট্রফি জয় নয়, তাঁর আমলেই ভারতীয় ক্রিকেটে প্রজন্ম পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়ও শুরু হয়েছে। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকারা টি-২০ আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও দলগত সাফল্যের ধারাবাহিকতা বজায় রয়েছে।

ভারতের এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই বিসিসিআই (Ajit Agarkar) আগরকরের মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ফলে আগামী দিনেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধেই থাকছে।

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত, রোহিতের পরামর্শে নতুন অধিনায়ক কে?


Exit mobile version