Site icon Hindustan News Point

স্পেনের কাছে হারেই স্বপ্নভঙ্গ, বিদায়ে আবেগঘন বার্তা CR7-এর

Cristiano Ronaldo

বিশ্বকাপ ট্রফিটা আর ছোঁয়া হলো না। ছয়-ছয়টি বিশ্বকাপ, ২৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ার, অসংখ্য রেকর্ড, অগণিত স্মৃতি—তবু শেষ অধ্যায়ে এসে (Cristiano Ronaldo) ক্রিস্তিয়ানো রোনাল্ডোর হাতে উঠল না ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। স্পেনের কাছে শেষ মুহূর্তে ১-০ গোলে হেরে শেষ ১৬ থেকেই বিদায় নিল পর্তুগাল। আর সেই সঙ্গেই বিশ্বকাপ মঞ্চে শেষ হয়ে গেল এক কিংবদন্তির যাত্রা।

ডালাসে মঙ্গলবারের নকআউট ম্যাচে শেষ মুহূর্তে গোল করে স্পেনকে জেতান মিকেল মেরিনো। পুরো ম্যাচে (Cristiano Ronaldo) রোনাল্দো নিজের পরিচিত ছন্দে ছিলেন না। গোলরক্ষক উনাই সিমনের উদ্দেশে নেওয়া প্রথমার্ধের একটি শটই ছিল তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ। পর্তুগালের তিনটি শটের তিনটিই নিয়েছিলেন রোনাল্ডো, কিন্তু স্পেনের দাপুটে বল দখল, নিখুঁত পাসিং এবং ধারাবাহিক আক্রমণের সামনে তা যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে (Cristiano Ronaldo) রোনাল্ডো বলেন, “পর্তুগালের হয়ে আমার সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো কাপ জয়। আমার কাছে সেই ট্রফির মূল্য বিশ্বকাপের সমান।” একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, তাঁর অভিষেকের আগে পর্তুগালের কোনও বড় আন্তর্জাতিক শিরোপা ছিল না। তাঁর নেতৃত্বেই দেশ জিতেছে ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ—মোট তিনটি আন্তর্জাতিক ট্রফি।

২০০৩ সালের ২০ অগস্ট, মাত্র ১৮ বছর বয়সে কাজাখস্তানের বিরুদ্ধে ম্যাচে পর্তুগালের সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল (Cristiano Ronaldo) রোনাল্ডোর। এরপর দেশের জার্সিতে খেলেছেন ২৩৩টি ম্যাচ, করেছেন ১৪৬টি গোল এবং ৪৬টি অ্যাসিস্ট—যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা অধ্যায়।

বিশ্বকাপেও তাঁর নামের পাশে রয়ে গেল এক অনন্য রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপেই গোল করেছেন তিনি। ২০০৬ সালে ১, ২০১০ সালে ১, ২০১৪ সালে ১, ২০১৮ সালে ৪, ২০২২ সালে ১ এবং ২০২৬ সালে ৩ গোল—মোট ১১টি বিশ্বকাপ গোল। তবে দলগত সাফল্যের নিরিখে ২০০৬ সালে সেমিফাইনাল, ২০২২ সালে কোয়ার্টার ফাইনাল এবং বাকি চারটি আসরে শেষ ১৬ বা গ্রুপ পর্বেই থেমে যায় পর্তুগালের অভিযান।

আগেই জানিয়ে দিয়েছিলেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। স্পেনের কাছে হারের পরও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেননি। তবে বিশ্বকাপ থেকে এমন বিদায় যে তাঁকে কষ্ট দিয়েছে, তা স্বীকার করে নিয়েছেন নিজেই। একই সঙ্গে প্রতিপক্ষ স্পেনের প্রশংসাও করেছেন।

বিশ্বকাপ অধরাই রয়ে গেল। কিন্তু ট্রফির বাইরেও ইতিহাস লেখা যায়—সেটাই প্রমাণ করেছেন (Cristiano Ronaldo) ক্রিস্তিয়ানো রোনাল্ডো। রেকর্ড, লড়াই, নেতৃত্ব আর অদম্য মানসিকতায় ক্রিস্তিয়ানো রোনাল্ডো ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের ইতিহাসে কোটি কোটি সমর্থকের হৃদয়ে নিজের নাম অমর করে ফেলেছেন। কারণ কিছু কিংবদন্তি ট্রফি দিয়ে নয়, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা দিয়েই চিরস্মরণীয় হয়ে থাকেন।

বিশ্বকাপ থেকে বিদায়, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের


Exit mobile version