মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অস্ট্রেলিয়ায় গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner arrest)। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের পরিবেশিত খবরে এমনই তথ্য উঠে আসছে। অস্ট্রেলিয়ার সিডনির সিডনির মারুব্রায় এই ঘটনা ঘটে। সূত্রের খবর, গভীর রাতে ওয়ার্নারের গাড়ি থামিয়ে এক পুলিশকর্মী প্রাক্তন ক্রিকেটার ওয়ার্নার মদ্যপ কিনা তা দেখতে যান। ব্রেদ অ্যানালাইজারে ধরা পড়ে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
এরপর ওয়ার্নারকে (David Warner arrest) গ্রেফতার করে মারুবরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। টেস্টের সময় তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪। এই মামলার জন্য আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে। বর্তমানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ করাচি কিংসের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। আগামী ৯ এপ্রিল এই দলের পরবর্তী ম্যাচ। তার আগেই পাকিস্তান ফিরবেন তিনি। গ্রেপ্তার করা হলেও জামিন পেয়েছেন ওয়ার্নার। তবে পরের মাসে এই মামলার শুনানিতে উপস্থিত থাকতে হবে ওয়ার্নারকে।
অস্ট্রেলিয়া থেকে উঠে আসা অন্যতম সেরা ওপেনিং ব্যাটার হিসেবে পরিচিত এই ক্রিকেটার ২০২৪ সালে অবসর নিলেও, তিনি বিগ ব্যাশ লিগ (বিবিএল) সহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। দেশের হয়ে ১১২ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১১০ টি–২০ খেলেছেন ওয়ার্নার। রান করেছেন ১৫ হাজারেরও বেশি। দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। অধিনায়ক হিসেবে ২০১৬ সালে সানরাইজার্সকে আইপিএল জিতিয়েছেন।
লেফট হ্যান্ডেড এই ব্যাটার সিডনি থান্ডার্সের হয়ে আটটি মরশুমে ৪৩৩ রান করেছেন। আগামী বিবিএল-এর জন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ইতোমধ্যেই চুক্তি করেছেন তিনি। ওয়ার্নার বলেছেন, তিনি থান্ডারের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য তৈরি এবং এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আবারও মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, “এটা অবশ্যই আমাদের জন্য একটি কঠিন বছর ছিল। এই মরশুমে আমরা মাঠে যা দেখিয়েছি, তার চেয়ে অনেক ভালো খেলতে পারি আমরা। ফলে ধারাবাহিক খেলা উপহার দিতে পারিনি”।

