Site icon Hindustan News Point

East Bengal Coach: ফের ইস্টবেঙ্গলে ফাটল? কোচের তিরে সমর্থকদের একাংশ

East Bengal Coach

ইস্টবেঙ্গল শিবিরে ফের বিতর্ক। সৌজন্যে কোচ অস্কার ব্রুজোর মন্তব্য। তিনি সমর্থকদের একাংশের বিরুদ্ধে মাঠে ফুটবলারদের উদ্দেশে খোঁচা দেওয়া ও অশালীন মন্তব্য করার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কিছু সমর্থক অকারণে কোচিং স্টাফ এবং কয়েকজন ফুটবলারকে লক্ষ্য করে গালিগালাজ করছেন, যা দলের অন্দরের শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা বলেই মনে হচ্ছে। East Bengal Coach

ব্রুজোর অভিযোগ, আগে দলের টেকনিক্যাল বিষয় নিয়ে মতামত দেওয়ার সুযোগ থাকলেও এখন তা না পারার হতাশা থেকেই একাংশ সমর্থক মুখোশের আড়ালে থেকে এই ধরনের আচরণ করছেন। আসন্ন ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে বার্তা দিতে গিয়েই কোচের এই বক্তব্য সামনে আসে। তাঁর এই মন্তব্য ঘিরে ইস্টবেঙ্গল মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, কোচের অভিযোগের তির কি ক্লাবের সাবেক কিছু কর্তাদের দিকেই?

এদিকে শুক্রবার বিকেলে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোচের প্রতি ক্লাবের পূর্ণ আস্থা রয়েছে। তাঁর কথায়, “আমরা বিশ্বাস করি অস্কারের হাত ধরেই সাফল্য আসবে। এই মরসুমে কোচ তাঁর পছন্দমতো দল গড়েছেন এবং দল গঠনে কোম্পানিও বাড়তি অর্থ ব্যয় করেছে। সবাই মিলে দলের সাফল্যের জন্য কাজ করছি।” East Bengal Coach

তবে একইসঙ্গে তিনি কোচকে সংযত থাকার পরামর্শও দেন। দেবব্রত সরকারের বক্তব্য, বিশ্বজুড়েই সমর্থকদের মধ্যে অধৈর্যতা দেখা যায়, কিন্তু সদস্য-সমর্থকরাই ক্লাবের আসল সম্পদ। তাই কোচকে শুধুমাত্র দলের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

East Bengal vs Kerala Blasters: কেরালা ম্যাচে নতুন রূপে নামবে দল, বার্তা ইস্টবেঙ্গল কোচের

কোচের মন্তব্যে সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হলেও আপাতত ক্লাব কর্তারা প্রকাশ্যে পাল্টা বিতর্কে যেতে চান না। দেবব্রত সরকারের মতে, “কোচ একজন পেশাদার ব্যক্তি। আজ আছেন, কাল অন্যত্রও যেতে পারেন। তাই তাঁর মন্তব্যকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না। যদি কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে বোর্ড মিটিংয়ে জানানো উচিত। প্রয়োজনে আমরা ব্যবস্থা নিতে পারি।”

তিনি আরও জানান, ক্লাবের সঙ্গে যুক্ত কোম্পানির (পড়ুন ইমামি) কয়েকজন কর্মকর্তার সঙ্গেও এই বিষয়ে আলোচনা হয়েছে। অনেকেই বর্তমানে দেশের বাইরে থাকলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। East Bengal Coach

ইস্টবেঙ্গল ক্লাবে কোচ ও প্রশাসনের মধ্যে মতভেদ নতুন নয়। অতীতেও একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও কোচ বনাম ক্লাবের কিছু প্রভাবশালী মহলের মধ্যে অঘোষিত টানাপোড়েনের ইঙ্গিত মিলছে। তবে আপাতত সব নজর আসন্ন দুই ম্যাচের ফলাফলের দিকে। কারণ সেই পারফরম্যান্সই অনেকটা নির্ধারণ করবে লাল-হলুদের ভবিষ্যৎ পথচলা।


Exit mobile version