ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে (Brazil vs Morocco) ব্রাজিল ও মরক্কোর লড়াই শেষ হলো ১-১ গোলে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আক্রমণ-পাল্টা আক্রমণ, কৌশলগত লড়াই এবং দুই গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্স। মরক্কোর হয়ে ইসমাইল সাইবারি গোল করে এগিয়ে দিলেও ব্রাজিলকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস জুনিয়র।
(Brazil vs Morocco) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। আচরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ এবং ইসমাইল সাইবারিদের দ্রুত গতির আক্রমণে কিছুটা চাপে পড়ে যায় ব্রাজিলের রক্ষণভাগ। বলের দখলেও শুরুতে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। সেই চাপেরই ফল আসে ২১ মিনিটে। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে মরক্কোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইসমাইল সাইবারি।
গোল হজমের পর ব্রাজিল ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায়। (Brazil vs Morocco) মাঝমাঠে ব্রুনো গিমারায়েসের নেতৃত্বে আক্রমণের গতি বাড়াতে থাকে সেলেকাওরা। ৩২ মিনিটে তারই ফল মেলে। ব্রুনো গিমারায়েসের পাস থেকে দুর্দান্ত ফিনিশে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে পরাস্ত করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন দাঁড়ায় ১-১।
প্রথমার্ধের শেষ দিকে (Brazil vs Morocco) ম্যাচের তীব্রতা আরও বাড়ে। ৩৭ মিনিটে কাসেমিরো এবং ৪৩ মিনিটে রজার ইবানেজ হলুদ কার্ড দেখেন। অতিরিক্ত সময়ে কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। প্রথমে লুকাস পাকেতার শট অসাধারণ দক্ষতায় রুখে দেন বোনো। পরে কর্নার থেকে মারকিনিয়োসের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিল কোচ পরিবর্তনের পথে হাঁটেন। কাসেমিরোর জায়গায় ফাবিনহো এবং ইবানেজের পরিবর্তে দানিলোকে নামানো হয়। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৫১ মিনিটে ইগর থিয়াগোর জোরালো শটও দারুণভাবে বাঁচিয়ে দেন বোনো।
এক ঘণ্টার মাথায় পাকেতার পরিবর্তে মাঠে নামেন মাতেউস কুনহা এবং ইগর থিয়াগোর জায়গায় লুইজ হেনরিক। অন্যদিকে মরক্কোও একাধিক পরিবর্তন এনে মাঝমাঠে শক্তি বাড়ানোর চেষ্টা করে। ৬৫ মিনিটের পর থেকে ম্যাচে বলের দখল এবং পাসিংয়ে স্পষ্ট আধিপত্য দেখায় ব্রাজিল। তবে মরক্কোর রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত।
(Brazil vs Morocco) ৭৮ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে রাফিনিয়ার শট লক্ষ্যভেদ করলেও বোনো তা সেভ করেন। এরপর চোটের কারণে খেলা থামাতে হয় মরক্কোর গোলরক্ষককে। তবে তিনি ফিরে এসে শেষ পর্যন্ত দলের রক্ষাকবচ হয়ে থাকেন।
শেষ দশ মিনিটে ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। (Brazil vs Morocco) নির্ধারিত সময়ের পর ১০ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়। ৯১ ও ৯২ মিনিটে টানা দুটি কর্নার পায় ব্রাজিল। ৯২ মিনিটে দানিলোর শটও বোনো রুখে দেন। অন্যদিকে মরক্কোও পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল। ৯৮ মিনিটে নিল এল আইনাউইয়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়। ৯৯ মিনিটে আয়ুবে আমাইমুনি-এচঘুয়াবের কাছ থেকে আসা নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ সেভ করে নষ্ট করেন ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ সমতায় শেষ হয় রোমাঞ্চকর এই লড়াই। মরক্কোর হয়ে গোল করেন ইসমাইল সাইবারি, আর ব্রাজিলের ত্রাতা ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচের অন্যতম নায়ক নিঃসন্দেহে ইয়াসিন বোনো, যার একাধিক দুর্দান্ত সেভ ব্রাজিলকে জয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছে।
আন্সেলত্তির আমলে স্বাধীন, রিয়ালের ছবি ব্রাজিলে ফেরাতে মরিয়া ভিনিসিয়াস

