Site icon Hindustan News Point

FIFA World Cup 2026: আশা জাগিয়েও বিশ্বকাপের মূল পর্বে পৌঁছতে পারল না ইতালি

FIFA World Cup 2026

কুশল চক্রবর্তী
অনিশ্চয়তার কালো মেঘ সরিয়ে আলো ফুটে উঠল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সেরার শিরপা পাওয়ার লড়াইয়ের বধ্যভূমি বিশ্বকাপের মঞ্চে (FIFA World Cup 2026)। একদিকে বিশ্বকাপের অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র আর ইজরায়েল মিলে ইরান আক্রমণ, অন্যদিকে তার ফলে সারা পৃথিবীতে উদ্ভুত পরিস্থিতি। ইরান কোথায় তাদের বিশ্বকাপ ম্যাচ খেলবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা। তার মধ্যেই বিশ্বকাপ খেলার জন্য যোগ্যতা অর্জন করে ফেলল ৪৮টি দেশ। গতকাল (৩১ মার্চ) রাতে বিশ্বকাপের শেষ যোগ্যতা নির্ণায়ক খেলায় জিতে ৪৮টি দলের মধ্যে নিজেদের নাম খোদাই করে ফেলল- বসনিয়া ও হার্জিগোবিনা, সুইডেন, তুরষ্ক, চেক রিপাবলিক, কঙ্গো, ইরাক।

এই যোগ্যতা নির্ণায়ক খেলা শেষ হওয়ার পর পরিপূর্ণভাবে তৈরি হলো ফুটবল বিশ্বকাপের A, B, D, F, I ও K গ্রুপ। A গ্রুপে রইল মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক রিপাবলিক। B গ্রুপে রইল কানাডা, বসনিয়া, কাতার, সুইৎজারল্যান্ড। D গ্রুপে রইল আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরষ্ক। F গ্রুপে রইল নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিশিয়া। I গ্রুপে রইল ফ্রান্স, সেনেগাল, ইরাক। K গ্রুপে রইল পর্তুগাল, কঙ্গো , উজবেকিস্তান আর ইরাক।

এই যোগ্যতা নির্ণায়ক খেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি চর্চিত ছিল ইতালি আর বসনিয়া ও হার্জিগোবিনার খেলা। চারবারের বিশ্বকাপজয়ী ইতালি হারল টাই ব্রেকারে ৪-১ গোলে। খেলার নির্ধারিত সময়ে দুই দলের খেলার ফল ছিল ১-১। সত্যি হলো, ফ্রান্সের রেফারি থাকলে গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির হার আর ফাইনালে বসনিয়া ও হার্জিগোবিনাকে পেয়ে ড্রেসিংরুমে ইতালির খেলোয়াড়দের উচ্ছ্বাস প্রকাশের ভিডিয়ো সমাজ মাধ্যমে প্রকাশ পাওয়ার অভিশাপ। ইতালি হারল প্রায় খেলার ৪৮ মিনিট ১০ জনে খেলে। ১৫ মিনিটে ইতালি এগিয়ে গিয়েছিল মিয়েজ কিনের গোলে। ৭৯ মিনিটে সেই গোল ফিরিয়ে দেন হ্যারিস তাবাকোভিচ। টাই ব্রেকারেও ইতালি দুটো শট গোলের মধ্যেই রাখতে পারেনি। পিও এসপসিত মারেন বারের উপর দিয়ে আর ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। এমনকী তাদের সবচেয়ে বড় ভরসা গোলরক্ষক দোনারুম্মাও দলের হয়ে ভালো খেলেও টাইব্রেকারে আর কিছু করতে পারেননি।

ইতালি রেকর্ড করল, একমাত্র বিশ্বকাপ জয়ী দল হিসাবে পর পর তিনবার বিশ্বকাপের ফাইনালে না পৌঁছতে পেরে। আবার বসনিয়া ও হার্জিগোবিনা ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে বিশ্বকাপ এবার দেখতে পাবে না লেভেন্ডস্কির মতো গোলগেটারকে। কারণ সুইডেন হারিয়ে দিল পোল্যান্ডকে ৩-২ গোলে। সেমিফাইনালে হ্যাট্রিক করা গিয়োকেরেস আবার পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। সুইডেনের হয়ে জয়সুচক গোলটি এল গিয়োকেরেসের কাছ থেকেই।

অন্যদিকে ২৪ বছর পর আবার তুরষ্ক বিশ্বকাপের মুল পর্বে উঠে এল কসভোকে ১-০ গোলে হারিয়ে। তুরষ্কের হয়ে খেলার ৫৩ মিনিটে গোল করণ আকাতারকগ্লু। চেক প্রজাতন্ত্র টাই ব্রেকারে ৩-১ গোলে ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের মুল পর্বে পৌঁছে গেল। এই খেলার নির্ধারিত সময়ে ফলাফল ছিল ২-২। ৩ মিনিটে পাভেল সুইচ চেককে এগিয়ে দিয়েছিলেন, সেই গোল ডেনমার্ক শোধ করে ৭২ মিনিটে জোয়াকিম আন্ডারসনের মাধ্যমে। ১০০ মিনিটে চেকের লাদিস্লাভ ক্রেজিক আবার গোল করলে তা ফের শোধ করে দেন ডেনমার্কের ক্যাস্পার হগ ১১১ মিনিটে। অন্যদিকে কঙ্গো জামাইকাকে হারিয়ে দিল ১০০তম মিনিটে করা এক্সেল টুনাজেবের গোল। ১৯৭৪ সালের পর, মানে ৫২ বছর বাদে, আবার কঙ্গো বিশ্বকাপ ফুটবলের মুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।

দিনের শেষ খেলায় বোলিভিয়াকে ২-১ গোলে পরাস্ত করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরাক। ম্যাচের ১০ মিনিটে আলি আল হামাদির গোলে এগিয়ে যায় ইরাক। ৩৮ মিনিটে বলিভিয়ার মইসেস পানিয়াগুয়া গোল শোধ করেন। ৫৩ মিনিটে ইরানের আয়মেন হুসেন গোল করে দলের জয় নিশ্চিত করেন।

FIFA World Cup 2026-এর কোন গ্রুপে কে?


Exit mobile version