Site icon Hindustan News Point

ফিফা বিশ্বকাপে হারের বড় শাস্তি, বাতিল উরুগুয়ে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট

FIFA WORLD CUP 2026

ফিফা বিশ্বকাপ থেকে হতাশাজনকভাবে বিদায়ের পর প্লেয়ারদের বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিল উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (AUF)। দেশে ফেরার জন্য দলের ফুটবলারদের নির্ধারিত চার্টার ফ্লাইট বাতিল করে দিল AUF। ফলে জাতীয় দলের ফুটবলারদের আর একসঙ্গে দেশে ফেরা হচ্ছে না। প্রত্যেককেই এবার আলাদা আলাদা কমার্শিয়াল ফ্লাইটে করে রাজধানী মন্টেভিডিয়োতে ফিরতে হবে।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই এবারের বিশ্বকাপে উরুগুয়ের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আর সেই হতাশাজনক ফলের পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (FIFA WORLD CUP 2026)

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, এবারের বিশ্বকাপের যাত্রা শেষের পর মেক্সিকোতে দলের বেস ক্যাম্প থেকে একসঙ্গে চার্টার বিমানে করে উরুগুয়ের প্লেয়ারদের ফেরার পরিকল্পনা ছিল। তবে সেই বিমান বাতিল করা হয়েছে। পরিবর্তে প্রত্যেক ফুটবলারকে আলাদা বাণিজ্যিক বিমানে দেশে ফিরতে হবে। অনেকের মতে, কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরেই উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। চার্টার্ড বিমানে করে প্লেয়াররা আরামে যাতা পারেন এবং সেটার খরচও অনেক বেশি। এবার প্লেয়ারদের সাধারণ মানুষের মতোই যাতা হবে।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতেও স্পেনের বিরুদ্ধে হারের পর উরুগুয়ে শিবিরের হতাশার ছবি ধরা পড়েছে। গোলরক্ষক রোচেত এবং গম্ভীর মুখে কোচ মার্সেলো বিয়েলসাকেও দেখা যায়। (FIFA WORLD CUP 2026)

‘কেউ আমাদের সাহায্য করেনি’— ফিফার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেহদি তারেমি

যদিও চার্টার্ড ফ্লাইট বাতিলের কারণ নিয়ে এখনও পর্যন্ত উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে তাদের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ এটিকে দলের হারের ফলে নেওয়া একটি কড়া পদক্ষেপ হিসেবে সমর্থন করেছেন, আবার অনেকের মতে, এই সিদ্ধান্ত ফুটবলারদের জন্য অপমানজনক।

সব মিলিয়ে ফিফা বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর এখন উরুগুয়ে শিবিরে দলীয় ঐক্য এবং আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সিদ্ধান্তের ফলে আগামীতে দলের অন্দরে কোনও সমস্যা তৈরি হয় কিনা সেটাই এখন দেখার। (FIFA WORLD CUP 2026)


Exit mobile version