Site icon Hindustan News Point

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে খেলবে ইরান? ট্রাম্পের সঙ্গে আলোচনায় পর মুখ খুললেন FIFA সভাপতি

FIFA World Cup 2026

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে ইরান জানিয়েছিল তারা ২০২৬ সালের FIFA বিশ্বকাপে খেলবে না। তারা আনুষ্ঠানিকভাবে FIFA-কে চিঠি না দিলেও ঘোষণা করেছিল। ইরান না খেললে বদলাতে হবে বিশ্বকাপের সূচি। এ বার এই বিষয়টি নিয়ে সম্প্রতি বৈঠক করেছেন FIFA প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্সিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের পর FIFA সভাপতি জানিয়েছেন, ইরানের ফুটবল দলকে বিশ্বকাপে খেলার জন্য স্বাগত জানাতে প্রস্তুত সকলে।

ফিফা সভাপতি ইনফ্যান্তিনো জানান, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন। কথাবার্তার সময়ে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়, কারণ ইরান ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। ওই আলোচনায় ট্রাম্প স্পষ্টভাবে জানান যে, ইরানের জাতীয় দল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে চাইলে তারা অবশ্যই স্বাগত। FIFA World Cup 2026

ইনফ্যান্তিনো আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ফুটবল মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে পারে। তাঁর মতে, বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর মানুষের মধ্যে দূরত্ব কমাতে এবং সবাইকে একসঙ্গে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই কারণে তিনি মার্কিন প্রেসিডেন্টের সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

FIFA World Cup 2026 অনুষ্ঠিত হবে তিনটি দেশে- আমেরিকা, মেক্সিকো এবং ক্যানাডা। এশিয়ার বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে ইরান এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে বেলজিয়াম, মিশর এবং নিউ জিল্যান্ড।

তবে চলমান আমেরিকা-ইজরায়েল এবং ইরান সংঘাতের কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের ফুটবল কর্তৃপক্ষ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুমকিও দিয়েছে। যদি সত্যিই ইরান শেষ পর্যন্ত টুর্নামেন্টে না খেলে, তাহলে এশিয়ার অন্য কোনও দলকে তাদের জায়গায় নেওয়া হতে পারে। সেই ক্ষেত্রে সম্ভাব্য দল হিসেবে আলোচনায় রয়েছে ইরাক এবং সংযুক্ত আরব আমিরশাহি।

সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেও ফিফা চাইছে বিশ্বকাপে সব যোগ্য দলই খেলুক। তাই পরিস্থিতি জটিল হলেও ইরানের জন্য বিশ্বকাপের দরজা এখনও খোলা রয়েছে বলেই স্পষ্ট বার্তা ও ফিফা সভাপতির। FIFA World Cup 2026


Exit mobile version