Site icon Hindustan News Point

বিশ্বকাপে চুরি! মায়ামি থেকে উধাও ইংল্যান্ড প্লেয়ারদের বুট, বল

England Equipments Theft

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই বড়সড় বিপাকে পড়ল ইংল্যান্ড ফুটবল দল। (England Equipments Theft) মাঠে নামার আগেই দলের একাধিক ফুটবলারের বুট, অফিসিয়াল ম্যাচ বল এবং গুরুত্বপূর্ণ ট্রেনিং সরঞ্জাম চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের আগে এমন ঘটনা ইংল্যান্ড শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা ফিফা বিশ্বকাপের প্রস্তুতি চলাকালীন এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে। (England Equipments Theft) জানা গিয়েছে, ফ্লোরিডার প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির কানসাস সিটির সোয়োপ সকার ভিলেজে দলের সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় চুরি হয় বেশ কিছু মূল্যবান সামগ্রী। এর মধ্যে ছিল ইংল্যান্ড দলের কয়েকজন তারকা ফুটবলারের ব্যক্তিগত বুট, অনুশীলনের সরঞ্জাম এবং অফিসিয়াল ম্যাচ বল।

(England Equipments Theft) ঘটনার তদন্তে নেমেছে কানসাস সিটি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। তদন্তকারীরা আশা করছেন, দ্রুত চুরি যাওয়া সরঞ্জামের সন্ধান মিলতে পারে। স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইংল্যান্ড দলের ম্যানেজমেন্টও।

শনিবার কানসাস সিটিতে ইংল্যান্ডের প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা রয়েছে। তার আগে (England Equipments Theft) এই ঘটনা দলের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তবে ইংল্যান্ড শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

তিন লাল কার্ডে তছনছ উদ্বোধনী ম্যাচ, ৯ জনের দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান মেক্সিকোর

আগামী ১৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ডালাসে অনুষ্ঠিত হবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচ। ফলে উদ্বোধনী ম্যাচের আগে দলের মনোযোগ যাতে বিঘ্নিত না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছেন কোচ টমাস তুচেল।

বিশ্বকাপের আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড এবং কোস্টারিকার বিরুদ্ধে জয় পেয়েছে দল। বিশেষ করে কোস্টারিকার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন জুড বেলিংহ্যাম। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে ‘নম্বর ১০’ ভূমিকায় তাঁর খেলার সম্ভাবনা বেড়েছে।

অন্যদিকে, বুকায়ো সাকা এখনও অ্যাকিলিস চোটের কারণে পুরোপুরি ফিট নন। রক্ষণভাগে জন স্টোনস, এজরি কনসা এবং মার্ক গুয়েহি এর মধ্যে জায়গা পাওয়ার লড়াই চলছে। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ড বেশ কয়েকটি বড় নামকে বাদ দিয়েছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, কোল পামার এবং ফিল ফোডেনের মতো তারকারা দলে নেই। ফলে তুচেলের নতুন পরিকল্পনা কতটা সফল হয়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

মাঠের লড়াই শুরুর আগে (England Equipments Theft) সরঞ্জাম চুরির ঘটনা নিঃসন্দেহে ইংল্যান্ডের জন্য অস্বস্তিকর। তবে ফুটবলপ্রেমীদের নজর এখন একটাই—এই ধাক্কা কাটিয়ে বিশ্বকাপে কতটা শক্তিশালীভাবে অভিযান শুরু করতে পারে থ্রি লায়ন্সরা।

বিশ্বকাপের প্রথম রাতেই ফ্লপ Zee5! বাফারিং, স্ট্রিমিংয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা


Exit mobile version