Site icon Hindustan News Point

FIFA-র গানে ভারতীয় ছোঁয়া, বিশ্বকাপ ২০২৬-এর অ্যালবামে কোরিওগ্রাফি রাজিত দেবের

Nora Fatehi And Rajit Dev

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ভারতের জন্য এল বড় সাফল্য। মুম্বইয়ে বেড়ে ওঠা এবং কেরলের বাসিন্দা রাজিত দেব এবার ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরকারি অ্যালবামের একটি গানের কোরিওগ্রাফির দায়িত্ব সামলে ইতিহাস গড়লেন। এই প্রথম কোনও ভারতীয় কোরিওগ্রাফার ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের সঙ্গে যুক্ত হলেন। (Nora Fatehi And Rajit Dev)

ফিফার এই বিশেষ গানের নাম ‘সির সির’ (Siir Siir)। গানে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহিকে। পাশাপাশি রয়েছেন ফরাসি গায়ক-গীতিকার ভেজিড্রিম (Vegedream) এবং সঙ্গীত প্রযোজক সঞ্জয় (Sanjoy)। আন্তর্জাতিক শিল্পীদের উপস্থিতিতে গানটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে নজর কেড়েছে। (Nora Fatehi And Rajit Dev)

রাজিত দেব জানিয়েছেন, এই প্রকল্পে তাঁর যুক্ত হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নোরা ফতেহি। ‘ঝলক দিখলা যা’-এর সময় থেকেই তাঁদের পরিচয়। এরপর একাধিক মিউজিক ভিডিও ও আন্তর্জাতিক সফরে একসঙ্গে কাজ করার ফলে তাঁদের মধ্যে পেশাদার সম্পর্ক আরও মজবুত হয়। সেই সূত্রেই ফিফার এই বড় সুযোগ তাঁর কাছে আসে।

তবে কাজটি মোটেই সহজ ছিল না। রাজিতের কথায়, হাতে সময় ছিল অত্যন্ত কম। ভারতে টানা দু’দিন নৃত্যশিল্পীদের নিয়ে মহড়া চলে। সেই মহড়ার ভিডিও মরক্কোয় থাকা নোরার কাছে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদন মিলতেই গোটা দল শুটিংয়ের জন্য রওনা দেয়। (Nora Fatehi And Rajit Dev)

প্রায় তিন দিন ধরে শুটিং চললেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মরক্কোর একটি ফুটবল মাঠে দৃশ্যধারণ। মাঠে শুটিংয়ের জন্য মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। তাই আগে থেকেই সমস্ত ক্যামেরা পরিকল্পনা ও নাচের মুভমেন্ট তৈরি রাখা হয়। অনুমতি মিলতেই নির্ধারিত সময়ের মধ্যেই মাঠের অংশের শুটিং শেষ করা হয়। (Nora Fatehi And Rajit Dev)

রাজিত আরও জানান, বিদেশে শুটিংয়ের ক্ষেত্রে বাজেটের কারণে অনেক সময় ভারতীয় নৃত্যশিল্পীদের নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু এবার তাঁর নিজের দলের নৃত্যশিল্পীরাও এই ঐতিহাসিক প্রকল্পের অংশ হতে পেরেছেন, যা তাঁর কাছে বিশেষ তৃপ্তির বিষয়।

উল্লেখ্য, রাজিত দেব স্বাধীন কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করার আগে প্রায় সাত বছর বিশিষ্ট কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সহকারী ছিলেন। অন্যদিকে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আরেকটি আলোচিত অ্যান্থেম ‘দাই দাই’ (Dai Dai)-তে একসঙ্গে কাজ করেছেন কলম্বিয়ার জনপ্রিয় গায়িকা শাকিরা এবং আফ্রোবিটস তারকা বার্না বয়। বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার এই সাফল্যকে নৃত্যজগতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করা হচ্ছে। (Nora Fatehi And Rajit Dev)

আরও পড়ুন :- ফের বিশ্বকাপের মঞ্চে শাকিরা, উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন ‘Dai Dai’


Exit mobile version