ফুটবলপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নের থেকেও বেশি কিছু। (Football World Cup) আসন্ন FIFA World Cup 2026-কে সামনে রেখে এক অভিনব চাকরির ঘোষণা করল Fox Sports। নাম—“Chief World Cup Watcher”। কাজ? বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বসে বসে দেখা আর তার জন্যই পারিশ্রমিক ৫০,০০০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪৭ লক্ষ টাকার কাছাকাছি।
Indeed-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে Fox। নির্বাচিত প্রার্থীকে দেখতে হবে মোট ১০৪টি ম্যাচ, তাও আবার FOX One প্ল্যাটফর্মে 4K কোয়ালিটিতে। তবে শুধু খেলা দেখাই নয়—এই চাকরির সঙ্গে রয়েছে আরও কিছু দায়িত্ব।
নিয়োগ পাওয়া ব্যক্তি থাকবেন নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারের মাঝে তৈরি এক বিশেষ “ফ্যান জোন”-এ। হাজার হাজার মানুষের সামনে বসে খেলা দেখবেন, প্রতিক্রিয়া দেবেন, আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন নিজের অভিজ্ঞতা। এক কথায়, তিনি হয়ে উঠবেন বিশ্বকাপ দেখার “অফিসিয়াল মুখ”। (Football World Cup)
কাজের তালিকায় রয়েছে—
- প্রতিটি ম্যাচের প্রতিটি মিনিট দেখা
- লাইভ রিঅ্যাকশন ও বিশ্লেষণ শেয়ার করা
- নিজের ফুটবল প্যাশনকে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট হিসেবে তুলে ধরা
- দর্শকদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা
সব মিলিয়ে এটি যেমন চাকরি, তেমনই এক বড়সড় পাবলিক শো। এই চাকরির আবেদন পদ্ধতিও একটু আলাদা। সাধারণ সিভি পাঠালেই হবে না। আবেদনকারীকে নিজের প্রোফাইল আপডেট করতে হবে Indeed-এ, সেট করতে হবে “Employers can find you” অপশন। তারপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করতে হবে #ChiefWorldCupWatcher হ্যাশট্যাগ দিয়ে। সেখান থেকেই Fox-এর টিম বেছে নেবে সেরা প্রার্থী। (Football World Cup)
(Football World Cup) নির্বাচিত ব্যক্তি ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউ ইয়র্ক ইয়াঙ্কিস খেলার সরাসরি সম্প্রচারের সময় আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব শুরু করবেন। সেদিনই লাইভ সম্প্রচারে ঘোষণা হবে বিজয়ীর নাম। পুরো কাজের মেয়াদ ৫০ দিন, শেষ হবে ২৬ জুলাই, অর্থাৎ বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরে। অর্থের হিসেবে দেখলে—প্রতিদিন প্রায় ১,০০০ ডলার রোজগার।
ভারতীয় সময়ে বিশ্বকাপ শুরু হচ্ছে ১২ জুন, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তবে এই চাকরি পেলে সেই ম্যাচ শুধু দেখা নয়—তা হয়ে উঠবে আপনার পেশা।(Football World Cup)
এখন প্রশ্ন একটাই—আপনি কি শুধু দর্শক থাকবেন নাকি বিশ্বকাপ দেখেই হয়ে উঠবেন লাখপতি?
দলে নেই হার্দিক! হঠাৎ উধাও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক, চোট, নাকি অন্য রহস্য?: Football World Cup: “বিশ্বকাপের ম্যাচ দেখলেই লাখ লাখ টাকা”, বিশাল অঙ্কের চাকরি দিচ্ছে এই সংস্থা
