Site icon Hindustan News Point

মুম্বই হারার শোক? ৪০ মিলিয়নের ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট ওড়ালেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya

নিজের ইস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট ওড়ালেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর এরপরেই ক্রিকেট মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে ঠিক কী কারণে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, আগামী মরশুমে মুম্বই ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন হার্দিক। তবে কী IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের টানা ব্যর্থতা এর জন্য দায়ী? আরও স্পষ্ট হলো মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের সঙ্গে হার্দিক পান্ডিয়ার ফাটল।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পান্ডিয়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। কিন্তু বুধবার সন্ধ্যায় হার্দিক পান্ডিয়া নামে পেজটি ইন্সটাগ্রামে সার্চ করতে ‘User not found’ দেখাচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই তিনি তা অ্যাকাউন্টটি ইন্সটাগ্রামে থেকে ডিলিট করেছেন যে তা বুঝতে কারও অসুবিধা হয়নি। তাঁর এই পেজটিতে প্রায় ৪০ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল। অনেকেই মনে করছেন, আইপিএল ২০২৬ থেকে মুম্বই ইন্ডিয়ান্সের এই অসম্মানজনকভাবে বিদায় নেওয়ার পরেই তিনি তার ইন্সটাগ্রাম পেজটি ডিলিট করে দেন।

তাঁর দিক থেকেও খেলাটা অনেক কঠিন ছিল, তিনি ৮ টি ইনিংসে মাত্র ১৪৬ রান করেন এবং মাত্র ৩টি উইকেট নিয়েছেন। ভারতের প্রাক্তন ব্যাটার ওয়াসিম জাফর বলেছেন যে, যদিও তিনি চান না হার্দিক আগামী বছর এমআই-এর অধিনায়ক হিসেবে থাকুক, তবে ফ্র্যাঞ্চাইজির উচিত তাঁকে অবশ্যই ধরে রাখা, যাতে তিনি পুরোপুরি নিজের খেলার দিকে মনোযোগ দিতে পারেন।

ওয়াসিম জাফর বলেছেন, “আমি তাঁকে অধিনায়ক বানাব না, তবে অবশ্যই দলে রাখা হবে। আমি চাই সে মন খুলে খেলুক এবং আমি তাঁর সেরাটা বের করে আনতে চাই,” হার্দিকের বদলি হিসেবে অধিনায়কের নাম জানতে চাওয়া হলে জাফর আরও বলেন, “এই পর্যায়ে অধিনায়ক বাছাই করা কঠিন হবে।”


Exit mobile version