Site icon Hindustan News Point

বেলফাস্ট থেকে লর্ডস—একদিনে জোড়া ব্যর্থতা; আয়ারল্যান্ডের কাছে সিরিজ খোয়াল শ্রেয়সরা, বিশ্বকাপ হাতছাড়া হরমনপ্রীতদের

India Cricket Team

একইদিনে (India Cricket Team) ভারতীয় ক্রিকেটে নেমে এল হতাশার কালো মেঘ। বেলফাস্টে আয়ারল্যান্ডের কাছে টি-২০ সিরিজ হারল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল, আর লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল। একই দিনে দুই দলের এই পরাজয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে বড় ধাক্কা হয়ে এল।

(India Cricket Team) ভারতীয় ক্রিকেটে রবিবারটা রইল হতাশার দিন হিসেবেই। একদিকে বেলফাস্টের স্টর্মন্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১ রানে হেরে সিরিজ হাতছাড়া করল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল। অন্যদিকে, লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ‘করো বা মরো’ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল হরমনপ্রীতরা। পুরুষদের ম্যাচে ভারত ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৩/৯-এ থেমে যায়, আর মহিলা দল ১৭০/৪ করেও অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিংয়ের সামনে টিকতে পারল না। ফলে ৬ উইকেটে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে যায়। একই দিনে ভারতীয় ক্রিকেটে এল জোড়া ধাক্কা।

স্টর্মন্টে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ১৫৪/৮ তোলে। দলের হয়ে হ্যারি টেক্টর তাঁর ১০০তম টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বেন ক্যালিটজ করেন ৩৭ রান। ভারতের হয়ে অভিষেক ম্যাচেই নজর কাড়েন প্রিন্স যাদব। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। এছাড়া অর্শদীপ সিং ও শিবম দুবে দু’টি করে উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভয়াবহ ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই সঞ্জু স্যামসন শূন্যতে আউট হন। এরপর অভিষেক শর্মাও শূন্যতে ফেরেন। দুই ওপেনারই গোল্ডেন ডাক হন। অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ১০ রান করে আউট হওয়ায় ভারতের স্কোর দাঁড়ায় ১৯/৩। পরে ঈশান কিষান এর রান আউট পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একমাত্র তিলক বর্মা লড়াই চালিয়ে যান এবং ৫৫ রানের ইনিংস খেলেন। শেষদিকে হর্ষিত রানা ২১ রানের ঝোড়ো ইনিংস খেললেও ভারত ২০ ওভারে ১৫৩/৯-এ থেমে যায়। আয়ারল্যান্ডের হয়ে জয় মুনদ্রা ও ম্যাট হলার্ড তিনটি করে উইকেট নেন। এই জয়ের ফলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম সিরিজেই পরাজয়ের স্বাদ পেল (India Cricket Team) ভারত, আর দুই ম্যাচের টি-২০ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল আয়ারল্যান্ড।

অন্যদিকে, লর্ডসে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৭০/৪ রান তোলে। স্মৃতি মন্ধানা ৩৮ রান ও শেফালি বর্মা ৩৪ রানের ভালো শুরু এনে দেন। পরে অধিনায়ক হরমনপ্রীত কৌর দুরন্ত ইনিংস খেলেন। মাত্র ২৭ বলে ৫৬ রান করে তিনি ভারতের ইনিংসকে শক্ত ভিত দেন। শেষ ওভারে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ভারতের স্কোর ১৭০-এ পৌঁছে দেন। জেমিমা রডরিগেজও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

(India Cricket Team) ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রেনুকা সিংয়ের আঘাতে জর্জিয়া ভলকে হারায় অস্ট্রেলিয়া। পরে শ্রী চরণি ফোবি লিচফিল্ডকে ফেরান এবং দীপ্তি শর্মা বেথ মুনিকে আউট করে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন। এই উইকেটের মাধ্যমে দীপ্তি শর্মা আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ভারতের সর্বাধিক উইকেটশিকারি হয়ে ঝুলন গোস্বামীর রেকর্ড ভেঙে দেন।

তবে এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এলিস পেরি ও অ্যাশলে গার্ডনার। দু’জনের দুর্দান্ত পার্টনারশিপ ভারতীয় বোলারদের উপর চাপ বাড়িয়ে দেয়। পেরি ৩৮ বলে ৫৬ রান করেন, অন্যদিকে গার্ডনারও ৫৩ রানের বিধ্বংসী ব্যাটিং করেন। তাঁদের জুটিই কার্যত (India Cricket Team) ভারতের বিশ্বকাপ স্বপ্নে শেষ পেরেক পুঁতে দেয়। ২০২০ সালে রানার্স-আপ হওয়া ভারতীয় মহিলা দলের ২০২৬ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নও এভাবেই শেষ হয়ে গেল।

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার দিয়ে শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বের সূচনা হল তিক্ত অভিজ্ঞতায়, আর লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে ২০২০ সালের রানার্স-আপ ভারতীয় মহিলা দলের প্রথম টি-২০ বিশ্বকাপ জয়ের স্বপ্নও অধরাই থেকে গেল। একই দিনে (India Cricket Team) ভারতীয় পুরুষ ও মহিলা দলের এই জোড়া ব্যর্থতা ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক হতাশার অধ্যায় হয়ে রইল। এই পরাজয় নিঃসন্দেহে সমর্থকদের কাছে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।

একই পুরস্কার, কিন্তু আলাদা ট্রফি! কেন এমন সিদ্ধান্ত নিল FIFA?


Exit mobile version