ভারতীয় টি-২০ ক্রিকেট দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বিসিসিআই। ভারতকে টি-২০ বিশ্বকাপ ২০২৬ জিতিয়েও অধিনায়কত্ব হারাতে পারেন সূর্যকুমার যাদব। আর তাঁর জায়গায় নতুন টি-২০ অধিনায়ক (India New T20 Captain) হিসেবে উঠে আসছে একটাই নাম — শ্রেয়স আইয়ার। নির্বাচকদের ভাবনায় এখন ভবিষ্যতের দল গড়া, আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক।
সূত্রের খবর, আইপিএল শেষ হওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল বাছাই করতে বসবে নির্বাচক কমিটি। সেই বৈঠকেই টি-২০ দলের নেতৃত্বে (India New T20 Captain) বদল আসতে পারে। নির্বাচক প্রধান অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি নাকি সূর্যকুমারের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে যথেষ্ট হতাশ। যদিও অধিনায়ক হিসেবে তাঁর সাফল্য প্রশ্নাতীত, তবু ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে বোর্ডের।
২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করলেও পুরো টুর্নামেন্টে সূর্যর ব্যাট খুব একটা জ্বলে ওঠেনি। ৯ ইনিংসে করেছিলেন ২৪২ রান, যার মধ্যে ৮৪ রানই এসেছিল অপেক্ষাকৃত দুর্বল দল আমেরিকার বিরুদ্ধে। চাপের ম্যাচে বড় ইনিংসের অভাব স্পষ্ট ছিল। সেই ধারা চলেছে আইপিএলেও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন তিনি। তার উপর দীর্ঘদিন ধরে ডান হাতের কব্জির সমস্যায় ভুগছেন সূর্য। ব্যথা নিয়েই খেলছেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতেই নতুন তরতাজা নেতৃত্ব চাইছে বোর্ড। (India New T20 Captain) আর সেখানেই বড় দাবিদার হয়ে উঠেছেন শ্রেয়স আইয়ার। আইপিএল ২০২৬-এ তাঁর নেতৃত্বে দুর্দান্ত ছন্দে রয়েছে পঞ্জাব কিংস। প্রথম সাত ম্যাচে ছ’টি জয় তুলে নিয়েছে দল। পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স। ৯ ইনিংসে করেছেন ৩৩৩ রান।
শুধু এ বছরের আইপিএল নয়, গত কয়েক মরশুম ধরেই অধিনায়ক হিসেবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আইয়ার। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। এরপর পঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছিলেন। তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নেতৃত্বের সফলতা নির্বাচকদের যথেষ্ট প্রভাবিত করেছে।
মজার বিষয় হল, (India New T20 Captain) শ্রেয়স শেষ টি-২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। অর্থাৎ প্রায় আড়াই বছর জাতীয় দলের টি-২০ স্কোয়াডের বাইরে থেকেও তিনি এখন অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে। আন্তর্জাতিক টি-২০-তে তাঁর পরিসংখ্যানও যথেষ্ট শক্তিশালী। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫১ ম্যাচে ১১০৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৪, স্ট্রাইক রেট ১৩৬.১২। অন্যদিকে আইপিএলে ১৪৩ ম্যাচে তাঁর রান ৪০৬৪, সর্বোচ্চ ৯৭*, স্ট্রাইক রেট ১৩৫.৪২।
যদিও সূর্যকুমারের নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত একটি টি-২০ সিরিজও হারেনি। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ জয়ের মতো সাফল্যও এসেছে তাঁর হাত ধরে। তবু নির্বাচকরা এখন তাকিয়ে ২০২৮ টি-২০ বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায়।
সঞ্জু স্যামসন ও ইশান কিষাণের নামও নেতৃত্বের আলোচনায় ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রেয়স আইয়ারই ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে।
‘হোম অ্যাডভান্টেজ’ শেষ, IPL-এ শুধু চার-ছক্কার বিনোদন চাই BCCI-এর: India New T20 Captain: সূর্যকুমারের বিদায় ? ভারতের নতুন টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে?
