Site icon Hindustan News Point

India vs New Zealand 2nd ODI: বিরাটের রেকর্ড, রাহুলের শতরানে লড়াইয়ে ভারত

India vs New Zealand 2nd ODI

ভারত বনাম নিউ জিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ইনিংসেই ইতিহাস গড়লেন বিরাট কোহলি। ব্যক্তিগত মাত্র ৫ রান করার সঙ্গে সঙ্গেই তিনি ওয়ানডে ক্রিকেটে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড নিজের দখলে নেন। এতদিন এই রেকর্ডটি ছিল সচিন তেন্ডুলকরের দখলে, যিনি কিউয়িদের বিরুদ্ধে করেছিলেন ১,৭৫০ রান। কোহলি সেই রেকর্ড ভেঙে ফেললেন মাত্র ৩৫ ম্যাচে, যেখানে সচিনের এই মাইলফলক ছুঁতে লেগেছিল ৪২টি ম্যাচ।

ম্যাচে টস জিতে নিউ জিল্যান্ড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে। রোহিত শর্মা ৩৮ বলে ২৪ রান করে আউট হন। বিরাট কোহলি এই ম্যাচে ২৯ বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন। টপ অর্ডারের ধাক্কার পর দলের হাল ধরেন অধিনায়ক শুভমন গিল ও কেএল রাহুল। গিল ৫৩ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

এরপর মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার ব্যর্থ হন। তিনি ১৭ বলে মাত্র ৮ রান করে ক্রিশ্চিয়ান ক্লার্কের বলে আউট হন। রবীন্দ্র জাদেজা কিছুক্ষণ রাহুলকে সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেননি। জাদেজা ৪৪ বলে ২৭ রান করে আউট হন।

চাপের মুখে দাঁড়িয়ে অসাধারণ ব্যাটিং করেন কেএল রাহুল। তিনি অপরাজিত ১১২ রান করে ভারতের ইনিংসকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। এটি রাহুলের ওয়ানডে কেরিয়ারের অষ্টম শতরান এবং তিনি হলেন প্রথম প্লেয়ার যিনি রাজকোটে আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করলেন। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে।

নিউ জিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন ক্রিশ্চিয়ান ক্লার্ক, যিনি ৫৬ রানে ৩টি উইকেট নেন। কাইল জেমিসন, জ্যাক ফকস এবং জেডেন লেনক্স একটি করে উইকেট শিকার করেন।

এই ম্যাচ জিততে এবং সিরিজে সমতা ফেরাতে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে করতে হবে ২৮৫ রান।


Exit mobile version