Site icon Hindustan News Point

বাংলার ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার ডাক, জেলার প্রতিভাদের সুযোগ বাড়ানোর বার্তা ক্রীড়ামন্ত্রীর

Indranil Khan

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগের ম্যাচে দেখতে এসে বাংলার ক্রিকেটে ও অন্যান্য খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ও সোবিস্কো স্ম্যাশার্স মালদহের মধ্যকার ম্যাচ বৃষ্টির কারণে বিলম্বিত হয়। সেই ফাঁকে ক্রিকেটের উন্নয়ন ও জেলাস্তরে প্রতিভা তুলে আনার পরিকল্পনাই উঠে এল তাঁর বক্তব্যে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ বলেন, “ক্রিকেটের আঁতুড়ঘর ইডেন গার্ডেন্স। এটি শুধু একটি স্টেডিয়াম নয়, ক্রিকেটের আইকনিক কেন্দ্র এবং সিটি অফ জয়ের অন্যতম ল্যান্ডমার্ক। তবে ক্রিকেটকে শুধু ইডেনের গণ্ডিতে আটকে রাখলে চলবে না। আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল, কোচবিহার, উত্তরবঙ্গ, ঝাড়গ্রাম, রাঢ়বঙ্গ-সহ বিভিন্ন জেলার ছেলে-মেয়েদের সমান সুযোগ দেওয়ার বিষয়ে আমাদের বিশেষ আলোচনা হয়েছে।”

রাজ্যের ক্রীড়ামন্ত্রী (Indranil Khan) স্পষ্টভাবে জানান, বাংলার ক্রীড়া প্রতিভাদের আরও বেশি করে জাতীয় স্তরে তুলে ধরার লক্ষ্যেই পরিকল্পনা করা হচ্ছে। তাঁর কথায়, “আমরা দেখছি কলকাতা নাইট রাইডার্স বা অন্যান্য বড় দলে পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। কেন এমন হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে আমাদের ছেলে-মেয়েরা যাতে আরও বেশি এক্সপোজার ও সুযোগ পায়, সেই বিষয়েই ভাবনা-চিন্তা চলছে।”

চলছে পরীক্ষা, নিজের সূচি ভেঙে বিমানবন্দরেই অপেক্ষা, মন জিতলেন প্রধানমন্ত্রী

ম্যাচে মালদহের একটি দল এবং রাঢ়বঙ্গের প্রতিনিধিত্বকারী দলের উপস্থিতিকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তিনি বলেন, এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে জেলা স্তরের ক্রিকেটারদের সামনে বড় মঞ্চ তৈরি করবে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের প্রতিভাবান ক্রিকেটারদের মূল স্রোতে আনার ওপর বিশেষ জোর দেওয়ার কথাও জানান তিনি।

শুধু পুরুষ ক্রিকেট নয়, মহিলা ক্রিকেটের প্রসঙ্গও উঠে আসে মন্ত্রীর বক্তব্যে। (Indranil Khan) তিনি জানান, ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর সঙ্গে মহিলা ক্রিকেটারদের সুযোগ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার অরুণলাল নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাংলার ক্রিকেটের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন।

(Indranil Khan) ক্রীড়ামন্ত্রী আরও বলেন, “ফুটবলের মতো ক্রিকেটও বাংলার গর্ব। রাজ্যের প্রতিটি ক্রিকেটপ্রেমীকে আশ্বস্ত করতে চাই, ক্রিকেটারদের উন্নয়ন এবং বিভিন্ন স্তরের প্রতিযোগিতায় সুযোগ নিশ্চিত করতে সরকার সর্বদা সচেষ্ট থাকবে।”

একইসঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, খেলাধুলার পরিবেশকে রাজনীতি-মুক্ত রাখার বিষয়ে সরকার বদ্ধপরিকর। তাঁর কথায়, “শুধু ক্রিকেট নয়, সব খেলাধুলার ক্ষেত্রেই আমরা চাই মাঠ রাজনীতিমুক্ত থাকুক। কোনওভাবেই যাতে রাজনীতি খেলার ময়দানে প্রবেশ না করে, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে।”

ইডেন গার্ডেন্সের মঞ্চ থেকে ইন্দ্রনীল খাঁর এই বক্তব্য বাংলার ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, জেলা স্তরে প্রতিভা অনুসন্ধান এবং নারী-পুরুষ নির্বিশেষে সমান সুযোগ তৈরির রূপরেখাকেই আরও স্পষ্ট করে দিল।

জোড়া শতরানেও ব্রাত্য জয়সওয়াল! রোহিতদের ওপর ভরসা রাখল BCCI, ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা


Exit mobile version