Site icon Hindustan News Point

IPL 2026: চোটে ছিটকে খালিল-থুশারা, বদলি হিসেবে কুলদীপকে নিল CSK, গ্লিসনকে দলে টানল RCB

IPL 2026

আইপিএলের (IPL 2026) গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । চোটের কারণে ছিটকে গেলেন দুই পেসার খালিল আহমেদ ও নুয়ান থুশারা। তাঁদের পরিবর্তে নতুন ক্রিকেটারদের দলে নিল চেন্নাই ও বেঙ্গালুরু।

শুক্রবার আইপিএলের (IPL 2026) তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, খালিল আহমেদের বদলি হিসেবে দিল্লির বাঁহাতি পেসার কুলদীপ যাদবকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারার পরিবর্তে ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

৩০ লক্ষ টাকায় কুলদীপ যাদবকে দলে নিয়েছে চেন্নাই। তরুণ এই বাঁহাতি পেসার এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালস-এর হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন। যদিও এখনও পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের সুবাদেই এবার আবার আইপিএলের (IPL 2026) মঞ্চে ফিরলেন কুলদীপ। চেন্নাই শিবির আশা করছে, নতুন বলে তাঁর সুইং এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং দলকে বাড়তি সুবিধা দেবে।

(IPL 2026) অন্যদিকে, ১.৬ কোটি টাকায় ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার রিচার্ড গ্লিসনকে দলে নিল বেঙ্গালুরু। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে ছ’টি ম্যাচ খেলেছেন গ্লিসন এবং নিয়েছেন নয়টি উইকেট। গত কয়েক মরসুমে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত তিনি।

আইপিএলের সঙ্গে অবশ্য গ্লিসনের পরিচয় নতুন নয়। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস এবং ২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, তবুও তাঁর গতি ও ভ্যারিয়েশন নজর কেড়েছিল।

প্লে-অফের লড়াই যত জমে উঠছে, ততই দলগুলির কাছে স্কোয়াডের গভীরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে চোটের ধাক্কা সামলাতে দ্রুত বদলি ঘোষণা করে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে দিল চেন্নাই ও বেঙ্গালুরু। এখন দেখার, নতুন জার্সিতে কুলদীপ যাদব ও রিচার্ড গ্লিসন কতটা প্রভাব ফেলতে পারেন।

ডু অর ডাইয়ের আগে KKR-এ বড় ধাক্কা, দল ছাড়লেন রাচিন রবীন্দ্র: IPL 2026: চোটে ছিটকে খালিল-থুশারা, বদলি হিসেবে কুলদীপকে নিল CSK, গ্লিসনকে দলে টানল RCB
Exit mobile version