আইপিএল ২০২৬-এর দীর্ঘ দুই মাসের লড়াই শেষে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং গুজরাট টাইটান্স (GT)। ক্রিকেটপ্রেমীদের নজর এখন একটাই প্রশ্নে— (IPL 2026 Final) ফাইনালের দিন আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কী হবে ম্যাচের ভবিষ্যৎ?
বর্তমান আবহাওয়ার পূর্বাভাস অবশ্য দুই দলের সমর্থকদের কিছুটা স্বস্তি দিচ্ছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা বিবিসি ওয়েদার-এর তথ্য অনুযায়ী, রবিবার আহমেদাবাদে আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে, যদিও ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে কমবে।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র ২ থেকে ১২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ বড় ধরনের বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিশিরের প্রভাব বাড়তে পারে, যা ম্যাচের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বৃষ্টি হলে কী হবে?
(IPL 2026 Final) আইপিএল ফাইনালের জন্য বিশেষ নিয়ম রাখা হয়েছে। লিগ পর্বের ম্যাচগুলির মতো নয়, ফাইনালে অতিরিক্ত ১২০ মিনিট সময় সংরক্ষিত থাকে। ফলে সাময়িক বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও ম্যাচ সম্পূর্ণ করার জন্য আম্পায়ারদের হাতে অতিরিক্ত সময় থাকবে।
যদি বৃষ্টির কারণে দীর্ঘ সময় নষ্ট হয়, তাহলে ওভার কমিয়ে ম্যাচ পরিচালনা করা হতে পারে। সেই ক্ষেত্রে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (DLS) পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণ করা হবে। তবে ম্যাচের বৈধ ফলাফল পেতে হলে দুই দলকেই অন্তত পাঁচ ওভার করে ব্যাট করার সুযোগ পেতে হবে।
আরও পড়ুন: ব্যান কোহলির ‘স্মার্ট গ্লাস’, প্লেয়ারদের কড়া বার্তা BCCI-এর
(IPL 2026 Final) ফাইনালের জন্য কি রিজার্ভ ডে রয়েছে?
হ্যাঁ, আইপিএল ২০২৬ ফাইনালের জন্য ১ জুনকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে। রবিবার যদি এক বলও খেলা সম্ভব না হয়, তাহলে পুরো ম্যাচ সোমবার অনুষ্ঠিত হবে।
আর যদি রবিবার খেলা শুরু হওয়ার পর বৃষ্টির কারণে ম্যাচ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে সোমবার সেই জায়গা থেকেই খেলা পুনরায় শুরু হবে। নতুন করে ম্যাচ শুরু হবে না। ফলে মাঠেই চ্যাম্পিয়ন নির্ধারণের সম্ভাবনা সর্বাধিক রাখার চেষ্টা করেছে আয়োজকরা।
যদি রিজার্ভ ডেতেও খেলা না হয়?
এমন পরিস্থিতি অত্যন্ত বিরল হলেও আইপিএলের নিয়মে তারও ব্যাখ্যা রয়েছে। (IPL 2026 Final) যদি ৩১ মে এবং ১ জুন—দু’দিনই বৃষ্টির কারণে কোনও ফলাফল সম্ভব না হয়, তাহলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, আইপিএল ২০২৬-এর লিগ পর্বে RCB শীর্ষস্থানে শেষ করেছিল। অন্যদিকে গুজরাট টাইটান্স ছিল দ্বিতীয় স্থানে। ফলে ফাইনাল এবং রিজার্ভ ডে—দু’দিনই ভেস্তে গেলে কোনও ম্যাচ না খেলেই আইপিএল ২০২৬-এর ট্রফি উঠবে RCB-র হাতে।
সব মিলিয়ে বর্তমান আবহাওয়ার পূর্বাভাস আশাব্যঞ্জক। তাই ক্রিকেটপ্রেমীরা আশা করতেই পারেন, (IPL 2026 Final) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে আইপিএল ২০২৬-এর নতুন চ্যাম্পিয়ন।
আরও পড়ুন: দল নির্বাচনের সিক্রেট জানতে চাওয়ায় অস্বস্তিতে অজিত আগরকর, বললেন…

