আইপিএলের নতুন মরশুম শুরুর আগে চাপের মুখে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। গত বছরের ব্যর্থতা কাটিয়ে উঠতে মরিয়া তিনি। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ দু প্লেসির মতে, এবার টুর্নামেন্টে সবচেয়ে বেশি চাপ থাকবে পন্থের ওপরই। IPL 2026
২০২৫ সালের আইপিএলে LSG পন্থকে (Rishabh Pant) ২৭ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে সেই বিশাল অঙ্কের সঙ্গে তাল মিলিয়ে দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ব্যাট হাতে একটি শতরান করলেও পুরো মরশুমে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। ১৩ ম্যাচে তাঁর ঝুলিতে ছিল মাত্র ২৬৯ রান, ফলে দল প্লে-অফে উঠতে পারেনি।
আরও পড়ুন: West bengal Election 2026: জমজমাট রবিবাসরীয় প্রচার, সকাল থেকে ভোটের ময়দানে হেভিওয়েটরা
উল্লেখ্য, আইপিএল শুরুর আগে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও দলের কয়েকজন সদস্যের সঙ্গে রাম জন্মভূমি অযোধ্যায় যান ঋষভ (Rishabh Pant)। দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও সেই সফরের ছবি পোস্ট করা হয়েছে। IPL 2026
লখনউ সুপার জায়ান্টস আইপিএলে যোগ দেওয়ার পর থেকে মিশ্র ফল পেয়েছে। আগে কেএল রাহুলের নেতৃত্বে দল দুবার প্লে-অফে উঠলেও এলিমিনেটরে হেরে বিদায় নিয়েছিল তারা। ২০২৪ সালে লিগ পর্বই পার করতে পারেনি তারা। এরপর ২০২৫ মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দিয়ে ২৭ কোটিতে পন্থকে দলে আনে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু পন্থের নেতৃত্বে ১৪ ম্যাচে মাত্র ৬ টি জয় পায় LSG।
আগামী ১ এপ্রিল ঘরের মাঠ, একানা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (DC) এর বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইপিএল যাত্রা শুরু করতে চলেছে লখনউ। প্রথম ম্যাচ জিতে নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোই এবার তাদের বড় লক্ষ্য। IPL 2026

