Site icon Hindustan News Point

IPL 2026: আইপিএল এর মাঝপথে ভারত ছাড়লেন তারকা অলরাউন্ডার, চাপের মুখে পাঞ্জাব কিংস

IPL 2026

পাঞ্জাব কিংসের (Punjab Kings) জন্য বড় ধাক্কা। সিরিজের মাঝপথে ভারত ছাড়লেন তরুণ অলরাউন্ডার। আইপিএল-এর চলতি মরশুমে ১১ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষে পাঞ্জাব কিংস (Punjab Kings)। এরফলে এবার কিছুটা বিপাকে পড়েছে শ্রেয়াস আইয়ারের দল।

টুর্নামেন্টের শুরু থেকেই দারুন ফর্মে পাঞ্জাব কিংস (Punjab Kings)। একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। তবে সম্প্রতি দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার কুপার কনোলি (Cooper Connolly) হঠাৎ করেই টুর্নামেন্টের মাঝপথে ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। সূত্রের খবর, ফিটনেস সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। পিঠের চোট নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন ২২ বছর বয়সি এই ক্রিকেটার। সেই চোটের পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ফিটনেস টেস্ট করানোর জন্যই তিনি দেশে ফিরে গেছেন। (IPL 2026)

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে দেশে ফেরার কথা জানিয়েছেন কনওয়েলি স্বয়ং। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। চলতি মরশুমে ফের বোলিং করার অনুমতি পেতে হলে তাঁকে পুরোপুরি ফিট প্রমাণ করতে হবে। এই কারণেই অস্ট্রেলিয়ায় গিয়ে মেডিক্যাল পরীক্ষা করাবেন তিনি। (IPL 2026)

Virat Kohli One8 Commune: বকেয়া ভাড়া- ফেঁসে আইনি জটে, বন্ধ বিরাট কোহলির রেস্তোরাঁ One8 Commune

উল্লেখ্য, চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কনোলি। ব্যাট হাতে তিনি ইতিমধ্যেই ২২৩-র বেশি রান করে একাধিক ম্যাচে দলের জয়ের নেপথ্যের নায়ক হয়েছেন। এমনকি গুজরাটের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ও হন তিনি। তবে চোটের কারণে তাঁকে পুরোপুরি অলরাউন্ডারের ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছিল না। মূলত ব্যাটার হিসেবেই খেলানো হচ্ছিল তাঁকে। তবুও তাঁর পারফরম্যান্সই পাঞ্জাব কিংসের এখনও পর্যন্ত অপরাজিত থাকার অন্যতম বড় কারণ।

এখন প্রশ্ন, তিনি আবার কবে দলে ফিরবেন? উল্লেখ্য, ২৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। তার আগেই কনোলিকে দলে ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি ফিটনেস রিপোর্ট ঠিক থাকে, তাহলে খুব দ্রুতই তিনি আবার দলে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। (IPL 2026)

সব মিলিয়ে, ২০২৬ আইপিএল এর এই গুরুত্বপূর্ণ সময়ে কনোলির অনুপস্থিতি পাঞ্জাব কিংসের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সকলের নজর তাঁর ফিটনেস রিপোর্টের দিকেই।


Exit mobile version