Site icon Hindustan News Point

শেষ ম্যাচেই ফয়সালা, কোথায় ও কখন দেখবেন ISL ‘ফাইনাল’? রইল বিস্তারিত

ISL 2025 2026 Final Match

আইএসএলের শিরোপার দৌড় এখন লাস্ট ল্যাপে এসে দাঁড়িয়েছে। কোন দলের হাতে উঠবে ট্রফি তা জানা যাবে আজ রাত সাড়ে নয়টা নাগাদ। শেষ ম্যাচের আগে এখন চারটি দলের সামনে খেতাব জয়ের সুযোগ রয়েছে। শুক্রবার তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুঙ্গে উত্তেজনা। কলকাতার দুই প্রধান East Bengal FC এবং Mohun Bagan Super Giant-এর পাশাপাশি লড়াইয়ে রয়েছে Punjab FC ও Mumbai City FC।

কখন ও কোথায় দেখবেন ISL-এর ম্যাচ?শুক্রবার প্রথম ম্যাচে ইন্টার কাশীর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচ। একই সময়ে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব এফসি ও মুম্বই সিটি এফসি। তিনটি ম্যাচই শুরু হবে সাড়ে সাতটা থেকে। তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে Sony Sports 2, Sony Sports 2 HD বা Sony Ten নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে এবং অনলাইনে FanCode অ্যাপ ও ওয়েবসাইটে।

ISL-এর ট্রফি জয়ের অঙ্কখেতাবের অঙ্ক এখন বেশ জটিল হলেও সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবির যদি নিজেদের বাকি ম্যাচ জিতে নেয়, তাহলে কার্যত তারাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে থাকবে। তবে ইন্টার কাশীর বিরুদ্ধে জয়ের পাশাপাশি তাদের নজর থাকবে দিল্লির বিরুদ্ধে মোহনবাগানের ফলের দিকে। কারণ সবুজ-মেরুন শিবির যদি বিশাল ব্যবধানে, প্রায় ৬-৭ গোলের জয় তুলে নেয়, তাহলে সমীকরণ বদলে যেতে পারে।

অন্যদিকে মোহনবাগানের সামনে সমীকরণ আরও কঠিন। দিল্লির বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গল পয়েন্ট হারায় কি না অথবা কম ব্যবধানে জয় পায় কি না, সেই দিকেও।

এদিকে পাঞ্জাব এফসি এবং মুম্বই সিটি এফসির আশা এখনও পুরোপুরি শেষ হয়নি। কলকাতার দুই প্রধান যদি পয়েন্ট নষ্ট করে, তাহলে পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচের বিজয়ী দলই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে। ফলে শেষ দিনের লড়াই নাটকে ভরা হতে চলেছে।

এগিয়ে থেকেও আবেগ নয়, কাশীর বিরুদ্ধে নামার আগে বাস্তবের মাটিতে পা ইস্টবেঙ্গলের


Exit mobile version