Site icon Hindustan News Point

ISL 2026: মুম্বই সিটি এফসি- কাছে হার মোহনবাগান সুপার জায়ান্টের, সুযোগ নষ্টের খেসারত দিতে হল

ISL 2026

সুযোগের সদব্যবহার করতে না পারলে তার খেসারত দিতেই হবে। যেমনটা দেখাগেল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে। খেসারত হিসেবে ১-০ গোলে হারতে হল মুম্বই সিটি এফসির কাছে। (ISL 2026)

অন্যদিকে সংঘবদ্ধ এবং প্রভাবশালী পারফরমেন্স কীভাবে করতে হয়, সেটা করে দেখালো এই ম্যাচে মুম্বই সিটি এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে খুব একটা বল গড়াতে দেখা গেল না। একাধিক কর্নার পেয়েছিল মোহনবাগান। কিন্তু, সে সুযোগ কাজে লাগলো না। ফলস্বরূপ একটাও গোলে তারা কনভার্ট করতে পারল না। (ISL 2026)

তবে মুম্বই ডিফেন্সের অবশ্যই একটা আলাদা কৃতিত্ব প্রাপ্য। রক্ষণে ভালপুইয়া এবং মিগুয়েল দুর্দান্ত পারফরমেন্স করলেন। আর সেকারণেই চলতি টুর্নামেন্টের টপ স্কোরার ম্যাকলারেন গোল করার তেমন কোনও সুযোগ পেলেন না। (ISL 2026)

এই ম্যাচে মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করলেন নৌফল। ম্যাচের প্রথমার্ধের ২৭ মিনিট গোলটা এসেছিল। মোহনবাগানের কাছেও এসেছিল একাধিক গোলের সুযোগ। কিন্তু, একটাও তারা কাজে লাগাতে পারল না।
চলতি আইএসএল মরশুমে এটাই মোহনবাগানের প্রথম পরাজয়। পয়েন্টের তালিকায় শীর্ষে থাকার জন্য ম্যাচটা জেতা খুব জরুরি ছিল মোহনবাগানের কাছে। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেইসঙ্গে পয়েন্ট তালিকায় নেমে এসেছে দ্বিতীয় স্থানে। তবে মুম্বই ডিফেন্সের অবশ্যই একটা আলাদা কৃতিত্ব প্রাপ্য। রক্ষণে ভালপুইয়া এবং মিগুয়েল দুর্দান্ত পারফরমেন্স করলেন। আর সেকারণেই চলতি টুর্নামেন্টের টপ স্কোরার ম্যাকলারেন গোল করার তেমন কোনও সুযোগ পেলেন না। (ISL 2026)

অন্যদিকে, একই সংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট সংগ্রহ করল মুম্বই সিটি এফসি। আর সেইসঙ্গে পয়েন্ট তালিকায় তারা শীর্ষস্থানে উঠে এসেছে। (ISL 2026)


Exit mobile version