দীর্ঘ টালবাহানা, বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও দফায় দফায় বৈঠকের পর AIFF সোমবার আইএসএলের খসড়া সূচি প্রকাশ করেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে লিগ, যা চলতে পারে ১৭ মে পর্যন্ত। সিঙ্গল লেগে হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে মোট ৯১টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচ দিয়েই শুরু হবে বহু প্রতীক্ষিত আইএসএল মরশুম। খসড়া সূচি অনুযায়ী প্রত্যেক দল গ্রুপ পর্বে মোট ১৩টি করে ম্যাচ খেলবে। ইস্টবেঙ্গলের অভিযান শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে, আর মহামেডান নামবে মাঠে ১৫ ফেব্রুয়ারি।
ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই কলকাতা ডার্বি। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ৩ মে, রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। প্রত্যেকবারের মতোই দুই দলের ঘরের মাঠ থাকছে যুবভারতী। মহামেডানের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে জামশেদপুরকে। আরও কয়েকটি মাঠ দু’টি করে দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে।
তবে এই সূচি এখনও চূড়ান্ত নয়। AIFF স্পষ্ট জানিয়েছে, এটি আপাতত ইঙ্গিতমূলক সূচি। ক্লাবগুলির সুবিধা, ব্রডকাস্টিং পার্টনার ও অন্যান্য স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পরিবর্তন আনা হতে পারে। আগামী ২ ফেব্রুয়ারি টেন্ডার খোলার পর আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।
এদিকে এখনও পর্যন্ত আইএসএলের কোনও ব্রডকাস্টিং পার্টনার চূড়ান্ত হয়নি। সেই কারণেই আগ্রহী সংস্থাগুলির বিডের সুবিধার্থে এই সম্ভাব্য সূচি প্রকাশ করেছে ফেডারেশন। সব মিলিয়ে বহু প্রতীক্ষার পর আইএসএলের দিনক্ষণ ঘোষণায় স্বস্তি ফিরেছে ভারতীয় ফুটবলে।
আইএসএলে মোহনবাগানের সূচি:
- ১৪ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স (কলকাতা) বিকেল ৫টা
- ২৩ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (মুম্বই অথবা অন্যত্র) সন্ধে ৭:৩০
- ৬ মার্চ মোহনবাগান বনাম ওডিশা এফসি (ভুবনেশ্বর) বিকেল ৫টা
- ১৪ মার্চ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
- ২০ মার্চ মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ৪ এপ্রিল মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
- ১২ এপ্রিল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ১৯ এপ্রিল মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (গুয়াহাটি) সন্ধে ৭:৩০
- ২৬ এপ্রিল মোহনবাগান বনাম ইন্টার কাশী (কলকাতা) সন্ধে ৭:৩০
- ৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (কলকাতা) সন্ধে ৭:৩০
- ৯ মে মোহনবাগান বনাম এফসি গোয়া (গোয়া) বিকেল ৫টা
- তারিখ ঘোষণা হয়নি-মোহনবাগান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি
আইএসএলে ইস্টবেঙ্গলের সূচি:
- ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ২১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (কলকাতা) বিকেল ৫টা
- ২৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি (কলকাতা) বিকেল ৫টা
- ৫ মার্চ ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (কলকাতা) বিকেল ৫টা
- ১৪ মার্চ ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (কলকাতা) বিকেল ৫টা
- ২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (জামশেদপুর) বিকেল ৫টা
- ১১ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
- ১৬ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওডিশা এফসি (কলকাতা) সন্ধে ৭:৩০
- ৩ মে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (কলকাতা) সন্ধে ৭:৩০
- ৮ মে ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (মুম্বই) সন্ধে ৭:৩০
- তারিখ ঘোষণা হয়নি-ইস্টবেঙ্গল বনাম ইন্টার কাশী
আইএসএলে মহামেডানের সূচি:
- ১৫ ফেব্রুয়ারি মহামেডান বনাম জামশেদপুর এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
- ২০ ফেব্রুয়ারি মহামেডান বনাম এফসি গোয়া (গোয়া) সন্ধে ৭:৩০
- ২৮ ফেব্রুয়ারি মোহনবাগান বনাম মহামেডান (মুম্বই অথবা অন্যত্র) সন্ধে ৭:৩০
- ৭ মার্চ মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি (বেঙ্গালুরু) সন্ধে ৭:৩০
- ১৩ মার্চ মহামেডান বনাম চেন্নাইয়িন এফসি (চেন্নাই) বিকেল ৫টা
- ২১ মার্চ ইস্টবেঙ্গল বনাম মহামেডান (জামশেদপুর) বিকেল ৫টা
- ৩ এপ্রিল মহামেডান বনাম পাঞ্জাব এফসি (দিল্লি) সন্ধে ৭:৩০
- ১২ এপ্রিল মহামেডান বনাম ইন্টার কাশী (ভুবনেশ্বর) বিকেল ৫টা
- ১৭ এপ্রিল মহামেডান বনাম ওডিশা এফসি (ভুবনেশ্বর) সন্ধে ৭:৩০
- ২৬ এপ্রিল মহামেডান বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (দিল্লি) বিকেল ৫টা
- ৩ মে মহামেডান বনাম মুম্বই সিটি এফসি (জামশেদপুর) বিকেল ৫টা
- ১০ মে মহামেডান বনাম কেরালা ব্লাস্টার্স (কোঝিকোড়) বিকেল ৫টা
- তারিখ ঘোষণা হয়নি-মহামেডান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি

