এবার ইন্ডিয়ান সুপার লিগ (ISL Telecast 2026) দেখার ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। এতদিন জিওহটস্টার ও স্টার স্পোর্টসে ম্যাচ সম্প্রচার হলেও নতুন মরসুমে সেই চিত্র আর নেই। রিলায়েন্স সরে যাওয়ায় সম্প্রচারের দায়িত্ব বদলেছে। এখন অনলাইনে ম্যাচ দেখা যাচ্ছে FanCode প্ল্যাটফর্মে এবং টেলিভিশনে Sony Sports 2 চ্যানেলে। তবে শুরুতে দর্শকদের আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হচ্ছিল—একটি ডিজিটালের জন্য, অন্যটি টিভির জন্য।
নতুন ব্যবস্থায় সেই ঝামেলা অনেকটাই কমেছে। এখন FanCode–এর একটি সাবস্ক্রিপশন থাকলেই মোবাইল, ল্যাপটপ এবং স্মার্ট টিভি—সব জায়গা থেকেই ISL দেখা সম্ভব। অর্থাৎ Sony Sports 2 আলাদা করে রিচার্জ না করেও FanCode অ্যাপের মাধ্যমে বড় পর্দায় খেলা উপভোগ করা যাবে।
কোথায় দেখাবে ISL? বিপুল ক্ষতি সহ্য করে ব্রডকাস্টার বাছল AIFF
FanCode–এ ম্যাচ দেখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে—শুধু নির্দিষ্ট ম্যাচের পাস থেকে শুরু করে পুরো মরসুমের প্যাক। অন্যদিকে কেবল বা ডিটিএইচ অপারেটর ভেদে Sony Sports 2–এর খরচ আগে আলাদা ছিল, কোথাও ১৯ টাকা বা তার বেশি। কিন্তু এখন FanCode সাবস্ক্রিপশন ব্যবহার করে স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে, ফলে খরচ ও ঝামেলা দুটোই কমছে।
ম্যাচ দেখার পদ্ধতিও সহজ। স্মার্ট টিভিতে FanCode অ্যাপ ডাউনলোড করে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করলেই ISL লাইভ স্ট্রিম পাওয়া যাবে। একই অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে খেলা দেখা সম্ভব। তবে শর্ত একটাই—টিভিটি স্মার্ট টিভি হতে হবে।
চলতি মরসুমে ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ হয়ে গেছে। জয় পেয়েছে মোহনবাগান, জামশেদপুর ও বেঙ্গালুরু এফসি। গোয়া ও ইন্টার কাশীর ম্যাচ ড্র হয়েছে, আর ওডিশা এফসি বনাম পাঞ্জাব এফসি ম্যাচ পিছিয়েছে। সামনে ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
চ্যানেল বদলালেও ফুটবল উন্মাদনা একটুও কমেনি—বরং নতুন ব্যবস্থায় দর্শকদের জন্য খেলা দেখা আরও সহজ হয়ে উঠছে।
মোবাইল না, টিভিতেও দেখাবে ISL, কোথায়? জানুন বিস্তারিত

