Site icon Hindustan News Point

‘এ গ্রুপেই আসল লড়াই, প্রস্তুত আমার দল’ — কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফ নিয়ে আত্মবিশ্বাসী ব্যারেটো

Jose Barreto

কলকাতা ফুটবলের নতুন মরসুম শুরুর আগেই আত্মবিশ্বাসে টগবগ করছে (Jose Barreto) তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। দলের জার্সি উন্মোচন ও টিম প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বার্তাই দিলেন ক্লাবের প্রধান কোচ (Jose Barreto) হোসে রামিরেজ ব্যারেটো। কলকাতা লিগের কঠিন ‘এ’ গ্রুপে পড়েও কোনও উদ্বেগ নয়, বরং বড় দলের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগকেই ইতিবাচক হিসেবে দেখছেন মোহনবাগানের প্রাক্তন তারকা।

অনুষ্ঠানে (Jose Barreto) ব্যারেটো বলেন, “যে ভাবে সমস্তটা আয়োজন করেছে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ, তাতে পুরো দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কলকাতা লিগে ‘এ’ গ্রুপ যথেষ্ট শক্তিশালী। এখানে বড় বড় দল আছে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো ক্লাবের বিরুদ্ধে খেললে ফুটবলাররা বেশি এক্সপোজার পাবে। আমার দল যদি ‘বি’ গ্রুপে পড়ত, তাহলে হয়তো খানিকটা হতাশ হতাম। ‘এ’ গ্রুপে লড়াই হবে, আর আমার দল সেই লড়াই করার জন্যই তৈরি।”

আরও পড়ুন: ঐতিহ্য আর উত্তেজনার মেলবন্ধন: জমজমাট ১৩৫তম ডুরান্ডের ২৪ দলের লড়াইয়ের সূচি ঘোষণা

ভারতীয় ফুটবলে (Jose Barreto) হোসে রামিরেজ ব্যারেটো নামটাই এক আবেগ। ১৯৯৯ সালে মোহনবাগানে যোগ দেওয়ার পর প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সবুজ-মেরুন জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। জাতীয় লিগ, ফেডারেশন কাপ-সহ একাধিক ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যারেটোকে আজও ভারতীয় ফুটবলের অন্যতম সফল বিদেশি ফুটবলার হিসেবে গণ্য করা হয়।

অন্যদিকে, চলতি ফিফা বিশ্বকাপ নিয়েও নিজের মতামত জানিয়েছেন (Jose Barreto) ব্যারেটো। ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “জাপানের বিরুদ্ধে প্রথম দিকে কিছুটা ব্যাকফুটে থাকলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল যে ফুটবল খেলেছে, তাতে এখনও আমার বাজি ব্রাজিলের উপরেই। তবে তাদের খেলায় ধারাবাহিকতার অভাব অবশ্যই চিন্তার কারণ।”

কলকাতা লিগের কঠিন গ্রুপে নতুন চ্যালেঞ্জ এবং বিশ্বকাপে প্রিয় দলের প্রতি আস্থা— দুই ক্ষেত্রেই লড়াইয়ের বার্তাই যেন শোনালেন ব্রাজিলের প্রাক্তন তারকা ও বর্তমান কোচ হোসে রামিরেজ ব্যারেটো।

আরও পড়ুন: পেনাল্টি নিতে অস্বীকার জার্মানির ৪ ফুটবলারের, দেশের থেকে স্বার্থ আগে? শুরু বিতর্ক


Exit mobile version