Site icon Hindustan News Point

KKR VS GT: সামনে প্রাক্তনী শুভমান কাঁটা, জয়ের খোঁজে টাইটান্সের সামনে KKR

KKR VS GT

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয়ের খোঁজে আহমেদাবাদে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচ ম্যাচে এখনও জয়হীন কেকেআরের চারটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। টেবলের নিচের দিকেই ঘোরাফেরা করছে অজিঙ্ক রাহানের দল, এই শুরুটাকে ইতিমধ্যেই মরশুমের সবচেয়ে হতাশাজনকগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।(KKR VS GT)

KKR-এর সমস্যার কেন্দ্রবিন্দু ব্যাটিং। পাওয়ার প্লেতে মাঝেমধ্যে ঝলক থাকলেও, তার পরেই ছন্দপতন। মাঝের ওভারে স্পিনের বিরুদ্ধে কেকেআর ব্যাটারদের অসহায় দেখাচ্ছে—রান আসছে না, গতি নেই, ইনটেন্ট নেই। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রান—এই একটি পরিসংখ্যানই দলের বর্তমান অবস্থার ছবি স্পষ্ট করে দিয়েছে।

Virat Kohli: ইনফ্লুয়েন্সারের বোল্ড ছবিতে ‘Love’ রিয়্যাকশন বিরাটের, অ্যালগরিদমের দোষ, না অন্য কিছু?: KKR VS GT: সামনে প্রাক্তনী শুভমান কাঁটা, জয়ের খোঁজে টাইটান্সের সামনে KKR

মিডল অর্ডারে ভরসা রিঙ্কু সিং। চাপের মধ্যেও রান তুলছেন, কিন্তু সাপোর্ট পাচ্ছেন না। তরুণ রঘুবংশী কিছুটা সম্ভাবনা দেখালেও ধারাবাহিকতা এখনও আসেনি। অলরাউন্ড ভূমিকায় সুনীল নারিনের উপর নির্ভরতা বাড়ছে, যা দলীয় ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ। নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে বারবার। শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়ে রাহানেকে দলে আনা এবং তাঁকেই অধিনায়ক করা এই সিদ্ধান্ত এখন চাপে ফেলছে ফ্র্যাঞ্চাইজিকে। একের পর এক ব্যর্থতায় কৌশলগত দিক থেকেও পিছিয়ে পড়ছে কেকেআর।(KKR VS GT)

এবার সামনে বড় পরীক্ষা—গুজরাট টাইটান্স। শুভমান গিলের নেতৃত্বে গুজরাট ইতিমধ্যেই ছন্দে ফিরছে। বিশেষ করে বোলিং আক্রমণ ভয়ঙ্কর। প্রসিধ কৃষ্ণা চার ম্যাচে ১০ উইকেট নিয়ে শীর্ষে, আর রশিদ খান মাঝের ওভারে ধারাবাহিকভাবে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছেন। সঙ্গে গ্লেন ফিলিপস ও ওয়াশিংটন সুন্দর—স্পিন ত্রয়ী কেকেআরের দুর্বল জায়গাকেই টার্গেট করবে নিশ্চিতভাবে।

https://www.facebook.com/watch/?v=943991038337054

টিম নিউজে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। নতুন কম্বিনেশন খোঁজা হচ্ছে, প্রয়োজনে রাহানে বা রঘুবংশীকেও বাইরে রাখা হতে পারে। তবে এত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিকতায় আছে কি দল? সেটাই প্রশ্ন। পিচ রিপোর্ট বলছে, আহমেদাবাদে রান তাড়া করাই সুবিধাজনক। ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, দ্বিতীয় ইনিংসে শিশির গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে।(KKR VS GT)

সব মিলিয়ে চিত্রটা এখন স্পষ্ট—কেকেআর এখনও নিজেদের খুঁজছে, আর গুজরাট প্রস্তুত আঘাত হানতে। আজকের ম্যাচে তাই লড়াইটা শুধু দুই দলের নয় বরং এটা কেকেআরের অস্তিত্ব বাঁচানোর পরীক্ষা।


Exit mobile version