আইপিএল ২০২৬-এর শুরুতেই পারফরম্যান্স ও দলগঠনের নানা প্রশ্নে চাপে Kolkata Knight Riders (KKR)। প্রথম ম্যাচে হারের পর দলের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন প্রধান কোচ অভিষেক নায়ার। একইসঙ্গে প্রতিপক্ষ হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরিও তুলে ধরলেন নিজের দলের ভাবনা (KKR vs SRH)। দুই কোচের মন্তব্যে স্পষ্ট—আগামী ম্যাচে ফল নির্ধারণ করবে সামগ্রিক দলীয় পারফরম্যান্স।
ক্যামেরন গ্রিনের বোলিং না করা নিয়ে প্রশ্ন উঠতেই নায়ার বলেন, নিলামের সময় সব পরিস্থিতি আগাম জানা যায় না। “গ্রিন একজন ভালো অলরাউন্ডার, তবে বর্তমান পরিস্থিতি মাথায় রেখে আমাদের পরিকল্পনা বদলাতে হবে।”
বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়েও আত্মবিশ্বাসী KKR শিবির। নায়ারের কথায়, “বরুণ মানসিকভাবে শক্তিশালী। আমরা জানি, ওর ক্ষমতা কী। কঠিন পিচে সবসময় পারফর্ম করা সহজ নয়, কিন্তু ও অবশ্যই ঘুরে দাঁড়াবে।” তিনি আরও বলেন, দলের বোলিং বিভাগে প্রতিভা থাকলেও অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, যা সময়ের সঙ্গে পূরণ হবে। (KKR vs SRH)
অন্যদিকে পিচ নিয়ে নিজের মত জানাতে গিয়ে নায়ার বলেন, IPL-এ হাই স্কোরিং ম্যাচ এখন স্বাভাবিক। দর্শকরা রান দেখতে চান, আর দলগুলোকেও সেই অনুযায়ী মানিয়ে নিতে হয়।
হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরিও পিচকে “অসাধারণ” বলে বর্ণনা করেছেন। তাঁর মতে, এই ধরনের উইকেটে বোলারদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি, বিশেষ করে নতুনদের জন্য। “পরিকল্পনা মাফিক বল না করলে এখানে টিকে থাকা কঠিন।”
প্যাট কামিন্সের অনুপস্থিতি নিয়ে ভেত্তোরি স্বীকার করেছেন, এটি বড় ধাক্কা। তবে অধিনায়ক হিসেবে ঈশান কিষানের উপর ভরসা রাখছেন তিনি। “ও আগ্রাসী, ক্রিকেট বুদ্ধি অসাধারণ। প্রথম ম্যাচেই সেটা প্রমাণ করেছে,” জানান ভেত্তোরি। (KKR vs SRH)
দুই দলই আগের ম্যাচে ২০০-র বেশি রান করেও হেরেছে—এই প্রসঙ্গে ভেত্তোরি বলেন, “শুধু বোলিং নয়, ব্যাটিং ও ফিল্ডিং—সব বিভাগেই উন্নতি করতে হবে। ছোট ভুলগুলোই ম্যাচের ফল নির্ধারণ করে।”
কেন বল করলেন না ২৫.২০ কোটির গ্রিন? মুখ খুললেন KKR অধিনায়ক
বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের ‘মিস্ট্রি’ নিয়ে প্রশ্নে ভেট্টোরি স্পষ্ট, “ওরা বিশ্বমানের বোলার। কয়েকটা ম্যাচ দিয়ে বিচার করা ঠিক নয়।”
সব মিলিয়ে, KKR vs SRH ম্যাচে নজর থাকবে শুধু তারকাদের দিকে নয়, বরং কোন দল নিজেদের দুর্বলতা দ্রুত কাটিয়ে উঠতে পারে—সেই লড়াইয়েই নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য।

