Site icon Hindustan News Point

এবার কি তবে মেসির পালা? ভাঙা হতে পারে ৭০ ফুটের মেসির মূর্তি

Messi Statue in Kolkata


যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত বিশাল মূর্তি ভাঙার ঘটনা এখনও চর্চার কেন্দ্রে। সেই আবহেই এবার নতুন করে আলোচনায় উঠে এল লেকটাউনের ৭০ ফুট উঁচু লিওনেল মেসির মূর্তি (Messi Statue in Kolkata)। কয়েক মাস আগেও যা ছিল ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র, এখন সেই মূর্তিকেই ঘিরে উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, পরিস্থিতি অনুকূলে থাকলে খুব শীঘ্রই শুরু হতে পারে মূর্তি অপসারণের কাজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ পৌঁছেছে। সোমবার পুলিশ, পূর্ত দফতর এবং বিধাননগর পুরসভার আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জল্পনা, সব ঠিক থাকলে সোমবার রাত থেকেই ভাঙার কাজ শুরু হতে পারে।

(Messi Statue in Kolkata) এই মূর্তিটি তৈরি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে, যখন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছিল। মেসির শহরে আসার আগেই ভিআইপি রোড সংলগ্ন লেকটাউনে তৈরি করা হয় প্রায় ৭০ ফুট উঁচু এই কাঠামো। পরে কলকাতা সফরের সময় ১৩ ডিসেম্বর মেসি ভার্চুয়ালি এর উদ্বোধনও করেন। সেই মুহূর্তে বহু ফুটবলপ্রেমীর কাছে এটি ছিল গর্বের প্রতীক।

(Messi Statue in Kolkata) মূর্তি তৈরির উদ্যোগে ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং সেই প্রকল্পে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর নামও সামনে আসে। তবে উদ্বোধনের পর থেকেই মূর্তিকে ঘিরে বিতর্ক থামেনি। একাংশের দাবি ছিল, (Messi Statue in Kolkata) মূর্তির মুখাবয়বের সঙ্গে মেসির বাস্তব চেহারার খুব বেশি মিল নেই। যদিও সেই বিতর্ককে ছাপিয়ে এখন সামনে এসেছে নিরাপত্তার প্রশ্ন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে প্রবল হাওয়ায় (Messi Statue in Kolkata) মূর্তিটি দুলতে শুরু করেছে। আরও অভিযোগ, মূর্তির নিচের অংশের মাটি আলগা হয়ে গিয়েছে এবং কাঠামোর স্থায়িত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, নিচে থাকা খোলা জায়গা ও ভিড়ের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে তার প্রভাব মারাত্মক হতে পারে। এমনও অভিযোগ উঠেছে যে প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা যাচাই ছাড়াই দ্রুততার সঙ্গে প্রকল্পটি সম্পন্ন করা হয়েছিল।

কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থাকা বিতর্কিত মূর্তি ভাঙা নিয়ে রাজ্য জুড়ে আলোচনা হয়েছিল। এবার সেই তালিকায় কি যুক্ত হতে চলেছে লেকটাউনের মেসি মূর্তি? প্রশাসনের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের দিকেই এখন নজর ফুটবলপ্রেমী থেকে স্থানীয় বাসিন্দা সকলের।

যুবভারতীর সামনে থেকে সরানো হল মমতার ভাবনায় তৈরি বিতর্কিত মূর্তি


Exit mobile version