Site icon Hindustan News Point

বয়স শুধুই সংখ্যা, ২০২২-এর মেসি কে ছাপিয়ে আরও বিধ্বংসী ৩৯-এর লিও

Lionel Messi

বিশ্বকাপ জেতার পর অনেকেই ভেবেছিলেন, (Lionel Messi) লিওনেল মেসির সেরা অধ্যায় বুঝি শেষ। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সি আর্জেন্টাইন মহাতারকা যেন আবারও প্রমাণ করলেন, তাঁর গল্প কিন্তু এখনও শেষ হয়নি। মাঠে পারফরম্যান্স যেমন অবিশ্বাস্য, তেমনই সেই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ এক বছরের কঠোর প্রস্তুতি।

(Lionel Messi) মেসি নিজেই জানিয়েছেন, “আমি প্রায় এক বছর ধরে এই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। ডিসেম্বর মাসটা পুরোটা আর্জেন্টিনাতেই কাটিয়েছি। সকাল-বিকেল অনুশীলন করেছি, কারণ আমি জানতাম সেরাটা দেওয়ার জন্য আমাকে সেরা ফিটনেসেই পৌঁছতে হবে।” তাঁর এই মন্তব্যই বুঝিয়ে দেয়, প্রতিটি ম্যাচের পিছনে কতটা পরিশ্রম এবং আত্মত্যাগ লুকিয়ে ছিল।

আর সেই পরিশ্রমের প্রতিফলন মিলেছে পরিসংখ্যানেও। ২০২২ কাতার বিশ্বকাপে সাত ম্যাচে (Lionel Messi) মেসির ঝুলিতে ছিল ৭ গোল, ৩ অ্যাসিস্ট, ২১টি সুযোগ তৈরি, ৭টি বড় সুযোগ সৃষ্টি এবং ১৫টি সফল ড্রিবল। কিন্তু ২০২৬ বিশ্বকাপে তিনি সেই রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছেন। একই সংখ্যক, অর্থাৎ ৭ ম্যাচে করেছেন ৮ গোল, করেছেন ৪টে অ্যাসিস্ট, তৈরি করেছেন ২৬টি গোলের সুযোগ, ৮টি বড় সুযোগ এবং সফল ড্রিবল করেছেন ২৪ বার।

অর্থাৎ গোল করা থেকে শুরু করে সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া কিংবা ডিফেন্ডারদের কাটিয়ে ওঠা— প্রতিটি ক্ষেত্রেই ২০২২ সালের নিজের পারফরম্যান্সকে ছাড়িয়ে গিয়েছেন মেসি।

(Lionel Messi) ৩৯ বছর বয়সেও তাঁর ফিটনেস, ধারাবাহিকতা এবং ম্যাচে প্রভাব বিস্মিত করছে গোটা ফুটবল বিশ্বকে। ইতিমধ্যেই মেসির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্তিনা। এবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে তাদের সামনে শেষ বাধা স্পেন। বিশ্বকাপের মঞ্চে আরেকটি সোনালি অধ্যায় লিখতে এখন আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে লিওনেল মেসি (Lionel Messi)।

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বিহারের ভারতীয় মেরিন ইঞ্জিনিয়ার


Exit mobile version