আইপিএলের উত্তেজনার মাঝেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেমে এল আতঙ্কের ছায়া। দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন মাঠেই গুরুতরভাবে আহত হলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার লুঙ্গি এনগিডি(Lungi Ngidi)। এক ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহভাবে মাটিতে পড়ে মাথা ও ঘাড়ে আঘাত পান তিনি। মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। এখন কেমন আছেন তিনি? নিজেই জানালেন সে কথা।
ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে। অক্ষর প্যাটেলের বলে প্রিয়াংশ আর্য একটি লোফটেড শট খেলেন। বলের দিকে পিছিয়ে যেতে যেতে ক্যাচ ধরার চেষ্টা করেন এনগিডি। কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ক্যাচ তো ধরতেই পারেননি, উল্টে পিছনের দিকে পড়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। মাঠে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ফিজিও এবং মেডিক্যাল টিম। প্রায় ১৫ মিনিট খেলা বন্ধ থাকে।(Lungi Ngidi)
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এনগিডিকে (Lungi Ngidi)। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির রাজেন্দ্র নগরের BLK-Max সুপার স্পেশালিটি হাসপাতালে। দিল্লি পুলিশ দ্রুত চিকিৎসার জন্য বিশেষ ‘গ্রিন করিডর’ তৈরি করে দেয়, যার ফলে তীব্র যানজটের মধ্যেও মাত্র ১১ মিনিটে হাসপাতালে পৌঁছে যান এই প্রোটিয়া পেসার।
এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় তাঁর সুস্থতা কামনা করে বার্তা দিতে থাকেন অসংখ্য ভক্ত। অবশেষে রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সকলকে আশ্বস্ত করেন এনগিডি(Lungi Ngidi)। তিনি লেখেন, “সবাইকে ধন্যবাদ বার্তার জন্য, আমি এখন ভালো আছি।” এই ছোট্ট বার্তাই যেন স্বস্তি ফিরিয়ে দেয় ক্রিকেট বিশ্বের মনে। আইপিএল ও দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়, এনগিডির মাথাব্যথা ও ঘাড়ে ব্যথা থাকলেও তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পরে হাসপাতাল থেকেও ছাড়া পান। দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক কিরণ কুমার গ্রান্ধিও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
এদিকে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কেএল রাহুল। মাত্র ৬৭ বলে অপরাজিত ১৫২ রান করেন তিনি। তবে সেই ইনিংসও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি। ২৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইতিহাস গড়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব কিংস। প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুরন্ত ব্যাটিংয়ে আইপিএলের অন্যতম সেরা রান তাড়া সম্পূর্ণ করে পাঞ্জাব।
তবে ম্যাচের ফলের থেকেও বেশি আলোচনায় এখন একটাই নাম—লুঙ্গি এনগিডি। কারণ ক্রিকেটের এই লড়াইয়ে জয়ের থেকেও বড় হয়ে উঠেছিল একজন ক্রিকেটারের সুস্থভাবে ফিরে আসা।
CSK vs GT: চিপকে সুদর্শন- বাটলারের ঝড়ের দাপট! CSK-কে ৮ উইকেটে উড়িয়ে দুরন্ত জয় গুজরাট টাইটান্সের: Lungi Ngidi: খেলার মাঝে ঘাড়ে গুরুতর চোট লুঙ্গি এনগিডির, কেমন আছেন? নিজেই জানালেন সে কথা
