[ছবি:এক্স]
আর্জেন্টিনার ২-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মাঠে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। (Penalty Tips)ম্যাচ শেষের বাঁশি বাজার পর ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের জলের বোতল ঘিরে দাঁড়িয়ে সেটিতে লাগানো ‘গোপন’ পেনাল্টি নোট খুঁটিয়ে দেখতে দেখা যান লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ-সহ একাধিক আর্জেন্টিনা ফুটবলারকে। সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। তখন মনে হচ্ছিল থমাস টুচেলের দলই ফাইনালের টিকিট নিশ্চিত করবে। কিন্তু শেষ দিকে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ে লিওনেল মেসির দুর্দান্ত ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। নাটকীয় ২-১ জয়ে অতিরিক্ত সময় বা পেনাল্টি শুটআউটের প্রয়োজনই পড়েনি।
(Penalty Tips) পিকফোর্ড দীর্ঘদিন ধরেই বড় টুর্নামেন্টে সম্ভাব্য প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরন নিয়ে বিস্তারিত নোট তৈরি করার জন্য পরিচিত। সেই তথ্য তিনি সাধারণত নিজের জলের বোতলে টেপ দিয়ে লাগিয়ে রাখেন, যাতে শুটআউটের সময় দ্রুত দেখে সিদ্ধান্ত নিতে পারেন।
😭😭 man, this is funny!!
— 👨🏾` (@hermit0s) July 16, 2026
So, Pickford had this bottle, on it was all the penalty takers and their side they usually shoot at, but see how Enzo reacted 😭💔😹😹😹😹 pic.twitter.com/sfXVaRYu04
ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে, আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার সেই বোতলের (Penalty Tips) নোট পড়ছেন। মেসিকে হাসতে এবং মাথা নাড়তে দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ-সহ আরও কয়েকজন সতীর্থ। যদিও বোতলে ঠিক কী লেখা ছিল, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সূত্রে জানা যায়, সেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা ছিল।
এই ঘটনাটি ম্যাচের টানটান উত্তেজনারও প্রতিফলন। কারণ খেলার শেষ দিকে স্কোর ১-১ থাকায় পেনাল্টি শুটআউটের সম্ভাবনা প্রবল ছিল। তবে লাউতারো মার্টিনেজের শেষ মুহূর্তের গোলে পিকফোর্ডের সেই (Penalty Tips) প্রস্তুতি আর কাজে লাগেনি। স্বস্তির হাসি নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা, আর মেসিদের সেই ‘গোপন নোট’ দেখার ভিডিয়ো এখন ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয়।
আর গোল না করলেও গোল্ডেন বুট মেসির! জানুন কী বলছে ফিফার নিয়ম

