Site icon Hindustan News Point

Mitchell Starc IPL: অবশেষে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফিরছেন মিচেল স্টার্ক, কোন ম্যাচে নামবেন তিনি?

Mitchell Starc IPL

আইপিএল ২০২৬-এ এখনও মাঠে নামেননি অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc IPL) । চোট এবং ফিটনেস সমস্যার কারণে টুর্নামেন্টের শুরু থেকেই বাইরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের (DC) এই বাঁহাতি পেসতারকা। তবে লিগ টেবিলের মাঝে থাকা দিল্লি শিবিরে এখন স্বস্তির খবর। দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফেরার জন্য প্রস্তুত স্টার্ক, আর তাঁর কামব্যাক ম্যাচ হিসেবে ধরা হচ্ছে ১ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরের ম্যাচটিকে।

অস্ট্রেলিয়ায় এক সপ্তাহের সম্পূর্ণ ‘পেইন-ফ্রি’ বোলিং সেশন সফলভাবে শেষ করেছেন স্টার্ক। এরপরই তাঁকে খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সূত্রের খবর, খুব শীঘ্রই ভারতে পৌঁছে যাবেন তিনি। যদিও দিল্লি ক্যাপিটালস তাঁকে তাড়াহুড়ো করে প্রথম একাদশে নামাতে চাইছে না। ভারতীয় কন্ডিশনে মানিয়ে নেওয়া এবং ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হবে তাকে।

উল্লেখ্য, জানুয়ারির পর থেকে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি স্টার্ক(Mitchell Starc IPL) । অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টে ৩১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৫০-রও বেশি ওভার বল করেছিলেন তিনি। এরপর বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে গিয়ে ফিল্ডিং করার সময় কাঁধ ও কনুইয়ে চোট পান। সেই কারণেই দীর্ঘ বিশ্রামে ছিলেন অজি পেসার।

(Mitchell Starc IPL) যদিও স্টার্ককে ছাড়া খারাপ খেলেনি দিল্লি। লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার এবং টি নটরাজন বোলিং আক্রমণে দারুণ পারফর্ম করেছেন। পাশাপাশি মাঝের ওভারে নিয়ন্ত্রণ রেখেছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। তবুও স্টার্কের মতো অভিজ্ঞ ও ম্যাচজয়ী বোলারের অভাব অনুভূত হচ্ছিল দলটির।

দিল্লির পরিকল্পনা অনুযায়ী, স্টার্ক ফিরলে বিদেশি কম্বিনেশনে বদল আসতে পারে। ধারাবাহিকভাবে রান না পাওয়ায় পথুম নিশাঙ্কাকে বসিয়ে স্টার্ক ও এনগিডিকে একসঙ্গে খেলানোর ভাবনা রয়েছে দিল্লি শিবিরের। সেক্ষেত্রে ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গে দেখা যেতে পারে পৃথ্বী শ কিংবা অভিষেক পোড়েলকে।

গত মরশুমেও লিগ পর্বে খুব একটা সফল না হলেও প্লে-অফে দুরন্ত বোলিং করে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছিলেন স্টার্ক (Mitchell Starc IPL) । তাই তাঁর প্রত্যাবর্তন এখন দিল্লির জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার স্টার্ক দিল্লি শিবিরের এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন কি না।


Exit mobile version