Site icon Hindustan News Point

Mumbai Indians: ১০৩ রানে লজ্জার হারের দায় কার? হার্দিককে নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ

Mumbai Indians

আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) দুর্দশা আরও গভীর হলো। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারার পর দলের পারফরম্যান্স নিয়ে সরাসরি হতাশা প্রকাশ করলেন প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে। সাত ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে টেবলের নিচের দিকে থাকা মুম্বইকে নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন— “আমরা এখনও ভালো ক্রিকেট খেলতে পারিনি।”

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে মাহেলা বলেন, “বাস্তবটা হলো সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। কিছু ম্যাচে ছন্দ মিলেছে, বিশেষ করে আহমেদাবাদে, কিন্তু সেটাও ধরে রাখতে পারিনি। এই ম্যাচে আমরা ব্যাট ও বল—দুই পাওয়ারপ্লেতেই হেরে গেছি।”

চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বইয়ের (Mumbai Indians) বোলিং ছিল সম্পূর্ণ নিষ্প্রভ। বড় বড় ওভারেই ম্যাচ হাতছাড়া হয়েছে বলে মনে করছেন মাহেলা। তাঁর কথায়, “এই মরশুমে আমরা সবচেয়ে বেশি ১৮ বা ২০ রানের ওভার দিয়েছি। একটা ওভারে এত রান দিলে ম্যাচে ফিরে আসা কঠিন হয়ে যায়। আমাদের এক্সিকিউশন এবং ধারাবাহিকতা—দুটোতেই সমস্যা রয়েছে।”

এদিন হার্দিক পান্ডিয়ার ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছিল। ব্যাট হাতে রান নেই, বল হাতেও ধার নেই মুম্বই অধিনায়কের। তবে মাহেলা কোনওভাবেই এককভাবে হার্দিককে দোষ দিতে চাননি। তিনি বলেন, “আমি মনে করি না হার্দিককে নিয়ে আলাদা করে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে। প্রথম কয়েক ম্যাচে ও ভালো বল করেছে। সমস্যা একজনের নয়, পুরো দল হিসেবে আমরা ধারাবাহিক হতে পারিনি।”

মাহেলার মতে, মুম্বইয়ের আসল সমস্যা হল দলগত ব্যর্থতা। নতুন মুখদের নিয়ে বোলিং আক্রমণ গড়লেও প্রত্যাশামতো ফল আসেনি। ব্যাটিংয়েও মাঝেমধ্যে ভালো শুরু মিললেও সেটাকে বড় স্কোরে পরিণত করা যাচ্ছে না।(Mumbai Indians)

এখন পাঁচ দিনের বিরতি পাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৯ এপ্রিল নিজেদের মাঠেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে হার্দিক বাহিনী।

Summer Health Care Guide: গরম মানেই শুধু ঘাম নয়: মন, পেট আর শরীরের গোপন বিপদ: Mumbai Indians: ১০৩ রানে লজ্জার হারের দায় কার? হার্দিককে নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ
Exit mobile version