Site icon Hindustan News Point

ধোঁয়ায় ঢেকেছে চারদিক, বিশ্বকাপ ফাইনালের আগে চিন্তায় FIFA

World Cup Final

[ছবি:এক্স]

(World Cup Final) বিশ্বকাপ ফাইনালের আগে উত্তেজনা তুঙ্গে। একদিকে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে আর্জেন্তিনা, অন্যদিকে ২০১০ সালের পর আবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। তবে মাঠের লড়াই শুরুর আগেই আয়োজকদের সামনে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাতাস মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ায় ফাইনালের আগে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

FIFA বিশ্বকাপের ফাইনাল (World Cup Final) অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। কিন্তু কানাডা থেকে ভেসে আসা বিষাক্ত ধোঁয়ার কারণে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই পরিস্থিতি সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন এবং বিশেষ করে দৌড়ানো বা জগিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শহর জুড়ে KN95 মাস্কও বিতরণ শুরু করেছে প্রশাসন।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ও নিউ ইয়র্ক পোস্টকে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নিউ ইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া দিনে ১০টি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। (World Cup Final)

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কানাডায় বর্তমানে ৮৩৫টি দাবানল রয়েছে, যার মধ্যে ১১২টি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। এর প্রভাব শুধু নিউ ইয়র্কেই নয়, উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে পড়েছে। ইতিমধ্যেই শিকাগো ফায়ার ও ভ্যানকুভার হোয়াইটক্যাপসের প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। অন্যান্য ক্রীড়া সূচিও প্রভাবিত হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই টেক্সাসে ফ্রান্সকে হারিয়ে বুধবার রাতে নিউ জার্সিতে পৌঁছেছে স্পেন এবং বৃহস্পতিবার খোলা মাঠেই অনুশীলন করেছে। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্তিনা শুক্রবার জর্জিয়া থেকে নিউ জার্সিতে পৌঁছবে।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে বাতাসের মান ধীরে ধীরে উন্নতি হতে পারে। (World Cup Final) ফাইনালের আগেই ধোঁয়ার প্রভাব অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও পর্যন্ত FIFA বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনাল স্থগিত বা সূচি পরিবর্তনের কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

জাতীয় ট্রায়ালের ডাকের পরই উধাও, ২৮ ঘণ্টা ধরে নিখোঁজ প্রতিশ্রুতিমান শুটার দময়ন্তী


Exit mobile version