Site icon Hindustan News Point

Rajasthan Royals: রাজস্থান রয়্যালসে ফাটল? জাডেজাকে ‘বঞ্চিত’ করেই কি হার, প্রশ্নের মুখে রিয়ান পরাগের নেতৃত্ব

Rajasthan Royals

রাজস্থান রয়্যালস শিবিরে কি ভাঙনের সুর? টানা দ্বিতীয় হারের পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করার পর অধিনায়ক রিয়ান পরাগের সিদ্ধান্ত নিয়ে উঠছে তীব্র সমালোচনা—বিশেষ করে রবীন্দ্র জাডেজাকে শেষ মুহূর্তে বল না দেওয়া নিয়ে।

ইডেন গার্ডেন্সে ১৫৬ রানের মাঝারি লক্ষ্য রক্ষা করতে নেমে শুরুটা দারুণই করেছিল রাজস্থান। ম্যাচের একসময় কেকেআর ৮১/৬ হয়ে যায় আর সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন রিঙ্কু সিং ও অনুকূল রায়। তবে প্রশ্ন উঠছে, এই ঘুরে দাঁড়ানোর পিছনে কি রাজস্থানের ভুল কৌশলই দায়ী?(Rajasthan Royals)

দেখে নিন ম্যাচের সেই সময়ের ছবি, জাডেজা তখন কার্যত ম্যাচের নিয়ন্ত্রণে। তিন ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট—এমন পারফরম্যান্সের পরও তাঁকে আর বোলিংয়ে ফেরাননি অধিনায়ক রিয়ান পরাগ। বরং নিজেই বল হাতে তুলে নেন, সঙ্গে ডেথ ওভারে ভরসা রাখেন কম অভিজ্ঞ বোলার ব্রিজেশ শর্মার ওপর। আর সেখানেই ম্যাচ ফসকে যায় রাজস্থানের হাত থেকে।(Rajasthan Royals)

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জাডেজার প্রাক্তন সতীর্থ এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সোজাসাপ্টা বক্তব্য—এটা শুধু ম্যাচ হারার বিষয় নয়, বরং দলের প্লেয়ারের প্রতি আস্থার অভাবের ইঙ্গিত। তাঁর মতে, একজন বিশ্বমানের স্পিনারকে এমন পরিস্থিতিতে ব্যবহার না করা দলের ভেতরে ভুল বার্তা দেয়।

অশ্বিন আরও বলেন, জাডেজা তখন রিঙ্কু সিংকে সমস্যায় ফেলছিলেন। এমন পরিস্থিতিতে তাঁকে সরিয়ে দেওয়া কেবল কৌশলগত ভুল নয়, নেতৃত্বের দুর্বলতার পরিচয়ও বটে। তাঁর মতে, “জাডেজার বলে ব্যাটার দুই ছক্কা হাঁকালেও সমস্যা ছিল না, কিন্তু বলই না দেওয়া মানে তুমি নিজের বোলিং ইউনিটকে বিশ্বাস করছ না।”(Rajasthan Royals)

এই ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও সতর্ক করেছেন অশ্বিন। তাঁর মতে, জাডেজা যদি সেই সময়ে বল পেতেন এবং ম্যাচ জেতাতে পারতেন, তাহলে দলের ভিত আরও মজবুত হতো।

বরং এখন প্রশ্ন উঠছে—রাজস্থান কি তাদের সেরা অস্ত্রকেই ঠিকভাবে ব্যবহার করতে পারছে? সব মিলিয়ে, রাজস্থান রয়্যালসের ড্রেসিংরুমে কি সত্যিই ফাটল ধরছে? নাকি এটা শুধুই এক ম্যাচের ভুল সিদ্ধান্ত? উত্তর সময়ই দেবে, তবে আপাতত চাপ বাড়ছে রিয়ান পরাগের ওপরই।(Rajasthan Royals)

Rashid Khan: ভারতের নাগরিকত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন রশিদ খান! কেন এমন সিদ্ধান্ত?: Rajasthan Royals: রাজস্থান রয়্যালসে ফাটল? জাডেজাকে ‘বঞ্চিত’ করেই কি হার, প্রশ্নের মুখে রিয়ান পরাগের নেতৃত্ব
Exit mobile version