আইপিএলে চার-ছক্কার বন্যা, রেকর্ডের পর রেকর্ড। কিন্তু এই বিস্ফোরক ব্যাটিং ক্রিকেটের প্রকৃত ভারসাম্য নষ্ট করছে বলেই মনে করছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। IPL 2026 ফাইনালের আগে BCCI-কে সরাসরি বার্তা দিয়ে খেলাটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’।
এক সময় টি-টোয়েন্টি ক্রিকেটের মূল লক্ষ্য ছিল কম সময়ে দর্শকদের রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ফরম্যাট এতটাই ব্যাটিং-কেন্দ্রিক হয়ে উঠেছে যে বোলারদের ভূমিকা ক্রমশ সীমিত হয়ে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। সেই বিতর্কেই এবার সরাসরি মুখ খুললেন সচিন তেন্ডুলকর।
চলতি IPL মরশুমের পরিসংখ্যানই পরিস্থিতির স্পষ্ট ছবি তুলে ধরছে। ফাইনালের আগে পর্যন্ত ২২০-র বেশি রান উঠেছে ৩১ বার, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ব্যাটাররা ইতিমধ্যেই ১,৪১৬টি ছক্কা মেরেছেন, যা IPL-এর এক মরশুমে সর্বাধিক। ফলে ব্যাট এবং বলের লড়াইয়ে ভারসাম্য হারানোর প্রশ্ন আরও জোরালো হয়েছে।
মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে (Sachin Tendulkar)সচিন প্রথমেই আক্রমণ করেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মকে। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেট এমনিতেই ব্যাটারদের পক্ষে ঝুঁকে রয়েছে। সেখানে অতিরিক্ত একজন ব্যাটার ব্যবহার করার সুযোগ দিলে বোলারদের কাজ আরও কঠিন হয়ে পড়ে।
(Sachin Tendulkar) তিনি বলেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দেওয়ার সময় এসে গিয়েছে। তাঁর যুক্তি, এই নিয়মের ফলে ম্যাচে অতিরিক্ত ব্যাটিং গভীরতা তৈরি হচ্ছে, যা প্রতিযোগিতার স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে।
আরও পড়ুন: ফাইনালে বৃষ্টির আশঙ্কা? RCB-GT ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন কোন দল হবে?
শুধু ইমপ্যাক্ট প্লেয়ার নয়, পাওয়ার প্লে নিয়মেও পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তিনি। বর্তমানে প্রথম ছয় ওভারে ৩০ গজের বাইরে মাত্র দু’জন ফিল্ডার রাখা যায়। সচিনের প্রস্তাব, প্রথম চার ওভার আগের মতো থাকলেও বাকি দুই ওভার কখন ব্যবহার হবে তা নির্ধারণ করার অধিকার ফিল্ডিং দলের অধিনায়কের হাতে দেওয়া উচিত। এতে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং দল কৌশলগত সুবিধা নিতে পারবে।
(Sachin Tendulkar) তাঁর তৃতীয় প্রস্তাব আরও তাৎপর্যপূর্ণ। সচিন মনে করেন, একজন বোলারকে সর্বোচ্চ চার ওভারের পরিবর্তে পাঁচ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত। তাঁর বক্তব্য, দর্শকরা যেমন সেরা ব্যাটারদের দীর্ঘ সময় ব্যাট করতে দেখতে চান, তেমনই সেরা বোলারদেরও আরও বেশি সময় বল করতে দেখার সুযোগ পাওয়া উচিত। এতে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দক্ষ বোলাররা বেশি প্রভাব ফেলতে পারবেন।
সচিনের মন্তব্য নতুন নয়, এর আগেও IPL-এর পিচ ও খেলার ধরণ নিয়েও বিতর্ক চলেছে। দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানিও ইঙ্গিত দিয়েছিলেন যে বর্তমান IPL-এ পিচগুলি অনেকটাই ব্যাটিং সহায়ক হয়ে উঠেছে। তাঁর অভিযোগ ছিল, সব মাঠে প্রায় একই ধরনের উইকেট তৈরি হওয়ায় হোম অ্যাডভান্টেজের গুরুত্ব কমে যাচ্ছে এবং বোলাররা প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।
সচিনও একই সমস্যার দিকে আঙুল তুলেছেন। (Sachin Tendulkar) তাঁর মতে, ছোট বাউন্ডারি, শক্তিশালী ব্যাট, ব্যাটিং সহায়ক উইকেট এবং ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম—সব মিলিয়ে বোলাররা ক্রমশ চাপে পড়ছেন। তাই এখনই নিয়ম ও কৌশলগত কিছু পরিবর্তন না আনলে টি-টোয়েন্টি ক্রিকেট শুধুমাত্র ব্যাটারদের খেলায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
এখন দেখার, IPL ফাইনালের আগে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটারের এই পরামর্শকে BCCI কতটা গুরুত্ব দেয়। কারণ ক্রিকেটপ্রেমীদের বড় অংশই মনে করছেন, চার-ছক্কার বিনোদনের পাশাপাশি ব্যাট ও বলের সমান লড়াই ফিরিয়ে আনা এখন জরুরি।
আরও পড়ুন: দল নির্বাচনের সিক্রেট জানতে চাওয়ায় অস্বস্তিতে অজিত আগরকর, বললেন…

